আজ প্রায় এক সপ্তাহ পর নতুন পোষ্ট খুজে পেলাম।তাই আবার লিখতে বসলাম।কিন্তু কি লিখব কিছুই বুঝতে পারছি না..............
নিজেকে নিয়ে লিখাটাই মনে হয় ভাল হবে।আমার আগামি 12 ও 13 তারিখ ফাইনাল পরীক্ষা।প্রথম দিনই দুইটা পরীক্ষা।একাউন্টিং আর ইংরেজী।সকাল 8-11টা আর বিকাল 4-7টা।আর আমি তো একাউন্টিং কিছুই পারি না।তবে ইংরেজী এবং ম্যাথে ভাল করব এইটা সিউর।
এই তো গেল পরীক্ষার কথা।এবার তো আর লিখার কিছুই নাই................
কি করব আচ্ছা গতকাল রাতের কাহিনী বলি আমি পলাশ আর আদনান ভাই রাত তিনটায় হঠাৎ করেই সিপি চলে যাই।আর সেখানে যাওয়ার পর আমার লাগল ক্ষিধা।সেখানে সালাদ চিকেন রাইছ খেলাম খুবই মজা।খওিয়াটা আমার খুব প্রিয়।সিপি হল একটা খাবারের দোকান।তবে এছাড়াও আর ও অনেক খাবার দোকান আছে।তো আমরা বসলাম আর টিভিতে দেখি খেলা হচ্ছে(ফুটবল)।এসি মিলান আর লিওনের।উয়েফা কাপের কোয়াটার ফাইনাল খেলা।মিলানের জন্য খেলাটা খুব গুরুত্বপূণ ছিল করণ ড্র হলেও মিলান বাদ পড়ে যেত।তো প্রথম 85মিনিট স্কোর 1-1।কিন্তু এরপরই দেখলাম অন্য মিলানকে।মাএ 5মিনিটেই আরও দুই গোল করল শেভচেঙ্কো আর ইনজাঘি।আর খেলার স্কোর 3-1।সেমিতে উঠল মিলান।আজ বাসা জিতলে সেমিতে খেলবে এই দুই জায়ান্ট।
খেলা শেষ হওয়ার সাথে সাথেই আসল বৃষ্টি।কি আর করার ভিজে ভিজেই আসতে হল বাসায়।আজ রাতে আবার যাব আসেনাল আর জুভেন্টাস এর খেলা দেখতে।
বিঃদ্রঃপরীক্ষার কথা তো মাথায় ছিল না।থাক একটা ম্যাচই তো দেখব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




