somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফলতার পিছনে ব্যর্থতা

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যর্থতা সাফল্যের শিখরে পৌছানোর পথ। ইতিহাস পড়লে দেখা যায় অনেকে ব্যর্থতাকে জয় করে সাফল্যের মুখ দেখেছিলেন। আপাততদৃষ্টিতে তাদের দেখে বুঝা যাবে না ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করে তারা বিশ্বব্রক্ষ্মান্ডে এখনও গৌরান্বিত হয়ে আছেন। তেমনি ক’জনের ব্যর্থতার পর সাফল্য হবার জীবনচিত্র তুলে ধরা হলো।
ওয়াল্টা ডিসনে :
অল্প বয়সে ওয়াল্টা ডিসনে ব্যঙ্গচিত্রকর অঙ্কন করে তা প্রকাশিত করার জন্য বিভিন্ন খবরের কাগজের অফিসে গিয়ে সম্পাদকের সাথে কথা বলতেন। কিন্তু সবাই তাকে ও তার চিত্রঙ্কনকে প্রত্যাখ্যান করেছিলেন। মন্তব্য হিসেবে তারা জুড়ে দিয়েছিলেন যে, ‘ডিসনের কোন প্রতিভাই নেই।’ পরে ক্ষোভে-দুঃখে তিনি গির্জায় এসে সময় দিতে থাকেন। একসময় এক পাদ্রী তাকে কিছু ব্যঙ্গচিত্র আঁকার ফরমাশ করেন। ডিসনে গির্জার কাছে একটা ছোট চালাঘরে বাসা বেঁধেছিলেন। সেখানে অনেক ইঁদুর ঘোরাফেরা করতে তিনি প্রায়ই দেখতেন। একটি ছোট ইঁদুর দেখে তার ভালো লাগে এবং সেটি শেষ পর্যন্ত তার বিখ্যাত ‘মিকি মাউস’-এ পরিণতি লাভ করে। আর এ অঙ্কনটিই তাকে বিশ্ববিখ্যাত করে তোলে।

আব্রাহাম লিঙ্কন
আব্রাহাম লিঙ্কন শুধু আমেরিকার নয়, পৃথিবীর ইতিহাসে যে ক’জন মানবতাবাদি গণতন্ত্রকামী মহান রাষ্ট্রনায়ক জন্মগ্রহণ করেছিলেন তিনি তাদের অন্যতম। আব্রাহাম ছিলেন আমেরিকান ১৬তম প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের অখন্ডতা এবং মানুষের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্যই সংগ্রাম করেছেন তাই নয়, অজস্র কাজের মধ্যে মানুষের মর্যাদার দিগন্তকে প্রসারিত করেছেন। তার বয়স যখন ২১ বছর বয়স তখন তিনি ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এর পরের বছর আইন সভার নির্বাচনে পরাস্ত হন। আবারো ব্যবসার কার্যক্রম তিনি শুরু করে ঠিক দু’বছর পর ২৪ বছর বয়সে তিনি পুনরায় ক্ষতিগ্রস্ত হন। এরপর স্ত্রী মেরীর সমর্থনে রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করলেন। কংগ্রেসের নির্বাচনে পরাস্ত হন ৩৪ বৎসর বয়সে। ৪৫ বৎৎসর বয়সে হারলেন সাধারণ নির্বাচনেও। ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হলেন ৪৭ বৎসরে। সিনেটের নির্বাচনে আবার হারলেন ৪৯ বৎসর বয়সে। অবশেষে ৫২ বৎসরে এসে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এত ব্যর্থতার পর তিনি রাজনীতি ছেড়ে দিতে পারতেন। কিন্তু তিনি পরাজয়কে সমাপ্তি না করে সাফল্যকে ধরতে এগিয়ে গিয়েছিলেন এবং পেয়েও ছিলেন।

টমাস এডিসন :
একটি ৪ বছরের বাচ্চা স্কুল থেকে বাড়িতে ফিরল তার মাস্টারমোশাইয়ের একটি ছোট চিঠি নিয়ে। মাস্টার মশাই তার মাকে লিখেছেন, আপনার টমি এত বোকা যে তার পক্ষে লেখাপড়া শেখা সম্ভব নয়। তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিন। বালকটির মা প্রতিজ্ঞা করলেন, আমার টমি মোটেই বোকা নয় আমি তাকে নিজেই পড়াবো। ছোট এ বাচ্চা টমি মাত্র ৩ মাস স্কুলের শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি আংশিকভাবে বধিরও ছিলেন। কিন্তু পরবর্তীতে এই টমি বিখ্যাত টমাস এডিসন হিসেবে পরিচিত লাভ করেছে। আমরা সবাই জানি বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে গিয়ে তিনি ১০০০০ বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি আশা ছেড়ে দেননি। এত ব্যর্থতার পরও সাফল্যভাবে বাল্ব তিনি আবিষ্কার করে ছেড়েছেন। শুধু তাই নয় ১৯১৪ সালে ৬৭ বৎসর বয়সে টমাস এডসনের কয়েক মিলিয়ন ডলারের কারখানা আগুনে বিনষ্ট হয়ে যায়। তখন তিনি বলেছিলেন, বিপর্যয়ের মধ্যে একটি মহৎ শিক্ষা আছে, আমাদের সমস্ত ত্র“টি বিচ্যুতি পুড়ে ছাই হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ আমরা আবার নতুন করে শুরু করবো।’ এই বিপর্যয় সত্ত্বেও ৩ সপ্তাহ পরে তিনি "Phonograph" যন্ত্র আবিষ্কার করেছিলেন।
সার্বিক দৃষ্টিকোন থেকে ঘটনাগুলো সহজবোধ্যতা লাগলেও কত আনন্দ, বেদনা, আতঙ্ক, লাঞ্চনা, হতাশার মধ্যেও এইসব মহান ব্যক্তিরা সাফল্যকে ছিনিয়ে এনেছিলেন। তাই আমাদের প্রত্যেকের জীবনে সাফলতা আনতে চাইলে সিনিয়র টম ওয়াটসনের কথার সঙ্গে এক হতে হবে।
“যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার দ্বিগুণ করে দাও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×