আমি একটা স্বপ্ন দেখি , ভোরের কুয়াশায়
শীতের শিশির রোদের আলোয় শুকনো হয়ে যায়।
রোদ পোহাতে দাঁড়িয়ে আছি মধ্য উঠানেতে ,
রোদ ঢেকে সব কালো মেঘ থাকে আনন্দেতে মেতে ।
ফুলের মেলায় গোলাপ খুঁজি সুবাস নেব বলে ,
গন্ধ মদির মাদকতা যেন কাছ থেকে যায় চলে ।
আধ ভেজা হয়ে দাড়িয়ে থাকি আকুল প্রতীক্ষায় ,
বৃষ্টির জল ধুয়ে নিয়ে যাবে কালো যত মোর গায় ।
মেঘ কেটে গিয়ে রোদ দেখা দেয় আলো ঝলমলে দিন ,
যেন বৃষ্টি আমায় ভিজিয়ে গেলে শোধতে হবে ঋণ ।
মোম জোছনার রুপালী আমার গায়ে পড়বে তাই ,
মেঘের ফাঁকে চাঁদ টিকে আমি একটু দেখতে চাই ।
যখন ,ভোরের পাখির ডাকে আমার তন্দ্রা ভেঙে গেল ,
বুঝি, চাঁদের আলো ছোঁয়ার আশা শুধুই স্বপ্ন ছিল ।
আমার একটা স্বপ্ন ছিল নীল পরী হব ,
নীল আকাশ আর মেঘের ভেলায় ভেসে বেড়াবো ।
উপর থেকে দেখব আমি নীল সাগরের ঢেউ ,
নীলের মাঝে থাকব হয়ে বিশেষ কোনও কেউ ।
সাগরের ঐ উত্তাল ঢেউ শুধরে আমায় কয় ,
নীলের কোলের স্বপ্ন দেখা আমার জন্য নয় ।
দিন যায় রাত যায় অন্তিম কাল পেড়িয়ে ,
আমি এক গোছা স্বপ্ন হাতে মাঝ পথে দাঁড়িয়ে ।
স্বপ্নের ঐ পাহাড় চূড়া নিজের পায়ে মলে ,
রঙের বাহার ছুড়ে দিয়েছি অথৈ দীঘির জলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




