somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নে সিসিএ ও সিএ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনে বহুমুখী ইলেক্ট্রনিক যোগাযোগ করার ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় যাচাই, প্রতারণারোধ ও আইনি বৈধতা নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষর এবং ডিজিটাল সার্টিফিকেট প্রবর্তন করা হয়েছে। আমাদের দেশে কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি (সিসিএ) নামের একটি সরকার নিয়ন্ত্রিত সংস্থা ইলেক্ট্রনিক সনদের নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। ইলেক্ট্রনিক সনদ দেয়ার জন্য সিসিএ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানকে বলা হয় সার্টিফিকেট অথরিটি (সিএ)। সরকার কর্তৃক নির্ধারিত ফি এর বীনিময়ে সিএ নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবহারকারীকে তার চাহিদানুযায়ী সনদ প্রদানের ব্যবস্থা এবং এ বিষয়ে প্রয়োজনীয় সেবা প্রদান করবে। ইহা দুই ভাবে গ্রহণ করা যাবে, সফ্ট টোকেনের মাধ্যমে অথবা হার্ড/ক্রিপ্টো (ফ্লাশ বা ইউএসবি ড্রাইভের মত) টোকেনের মাধ্যমে।
সিএ কর্তৃক সর্বসাধারনের চাহিদানুযায়ী চার ধরণের সনদ প্রদানের ব্যবস্থা রয়েছে। ক্লাস-১(ব্যক্তিবিশেষ): এ ধরণের সনদ ব্যক্তি ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ই-মেইল, ডকুমেন্ট ও সমজাতীয় এ্যাপ্লিকেশনে স্বাক্ষরের জন্য ব্যবহার করা যাবে। ক্লাস-১(প্রতিষ্ঠান): এ ধরণের সনদ প্রতিষ্ঠান/ সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং প্রতিষ্ঠান/সংস্থার পক্ষে ই-মেইল, ডকুমেন্ট ও সমজাতীয় এ্যাপ্লিকেশনে স্বাক্ষরের জন্য ব্যবহার করা যাবে। ক্লাস-২(ব্যক্তিবিশেষ): এ ধরণের সনদ ব্যক্তি ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং নিরাপদ ই-মেইল, নিরাপদ ই-লেনদেন, ডিজিটাল নথি/ ইলেকট্রনিক ফরম স্বাক্ষর, অনলাইনে ক্লায়েন্টের পরিচিতি প্রতিপাদনের জন্য ব্যবহার করা যাবে। ক্লাস-২(প্রতিষ্ঠান): এ ধরণের সনদ প্রতিষ্ঠান/সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং প্রতিষ্ঠান/সংস্থার পক্ষে নিরাপদ ই-মেইল, নিরাপদ ই-লেনদেন, ডিজিটাল নথি/ইলেকট্রনিক ফরম স্বাক্ষর, অনলাইনে ক্লায়েন্টের পরিচিতি প্রতিপাদনের জন্য ব্যবহার করা যাবে।

সিসিএ -এর দায়িত্ব গুলির মধ্যে রয়েছে, সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের (সিএ) কার্যাবলীর তত্ত্বাবধান; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুসরণীয় মানদন্ড নির্ধারণ; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের কর্মচারীগণের যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের কার্য পরিচালনার শর্তাবলী নির্ধারণ; ইলেকট্রনিক স্বাক্ষর প্রত্যয়ণের বিষয়ে ব্যবহৃত হতে পারে এরূপ লিখিত, ছাপানো, অথবা দৃশ্যমান কোন বিষয়বস্তু বা বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত বিষয়াদি নির্ধারণ; ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট ফরম ও এতে অন্তর্ভুক্ত বিষয়াদি নির্ধারণ; বিদেশী সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষকে স্বীকৃতি প্রদান; ইলেকট্রনিক স্বাক্ষর বিষয়ে বিধি প্রণয়ন; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের হিসাব সংরক্ষণের ছক ও পদ্ধতি নির্ধারণ; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে নিরীক্ষক নিয়োগের শর্তাবলী এবং তাদের সম্মানী নির্ধারণ; কোন সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ এককভাবে বা অন্য কোন সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের সাথে যৌথভাবে ইলেকট্রনিক সিস্টেম স্থাপনের সুবিধা প্রদান এবং উক্ত সিস্টেম পরিচালনার নীতি নির্ধারণ; কার্য পরিচালনা বিষয়ে গ্রাহক ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের আচরণ বিধি নির্ধারণ; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ ও গ্রাহকের মধ্যকার স্বার্থের বিরোধ নিস্পত্তি; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের কর্তব্য ও দায়িত্ব নির্ধারণ; কম্পিউটারজাত উপাত্ত-ভান্ডার সংরক্ষণ; সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ দ্বারা সার্টিফিকেট প্রাপ্তির কোন শর্ত লঙ্ঘিত হলে সার্টিফিকেট বাতিলের আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ; ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট-এর সংরক্ষণাধার (repository) উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ; ইলেকট্রনিক স্বাক্ষরের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ; ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট ইস্যুর জন্য আবেদনকারীদের লাইসেন্স প্রদান; প্রদত্ত লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৯ এর কোন আইন বা প্রণীত বিধি বিধান লঙ্ঘিত হলে তদন্ত কার্যপরিচালনা এবং দেওয়ানী কার্যবিধির অধীন দেওয়ানী আদালতের ক্ষমতা প্রয়োগ; তদন্তের স্বার্থে কম্পিউটার এবং এতে ধারণকৃত উপাত্তে প্রবেশ; কোন কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ককে সংরক্ষিত সিস্টেম হিসেবে ঘোষণা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৯ এর বিধি বিধান অনুসারে জরিমানা আরোপ এবং আদায়; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৯ এর অধীন কোন অপরাধ প্রকাশ্য স্থানে সংঘটিত হলে বা হচ্ছে মর্মে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকলে তল্লাশি করা, সংশ্লিষ্ট বস্তু আটক এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা অপরাধীকে গ্রেফতার; ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের লাইসেন্সের আবেদন, লাইসেন্স প্রদান, মানদন্ড নির্ধারণ ইত্যাদি বিষয়ে প্রবিধান প্রণয়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৯ এর বা তদধীন প্রণীত বিধির অধীন অন্য কোন কার্য-সম্পাদন; এবং সর্বোপরি, সরকার কর্তৃক অর্পিত এ সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন।

সিএ -এর মূল দায়িত্ব হচ্ছে তার গ্রাহকের পরিচিতি নিশ্চিত করা, তাদের প্রাইভেট ও পাবলিক কী বা চাবি তৈরিতে সাহায্য করা, প্রাইভেট চাবি গ্রাহকের কাছে পুরোপুরি হস্তান্তর করা এবং পাবলিক চাবি ডিরেক্টরিতে প্রকাশ করা। এই প্রকাশিত পাবলিক চাবি কোন্ কাজে ব্যবহার করা যাবে এবং গ্রাহকের প্রয়োজনীয় তথ্যসহ সিএ নিজ স্বাক্ষর দিয়ে একটি সার্টিফিকেট ওই ডিরেক্টরিতে সাজিয়ে রাখবে। প্রাইভেট চাবি খোয়া গেলে বা ব্যবহার অনুপযোগী হলে, তাৎক্ষণিকভাবে সিএ -কে জানাতে হবে, যাতে সিএ তার নামে দেয়া সার্টিফিকেট বাতিল করে বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। এতে কোনো ব্যবহারকারী ওই গ্রাহকের সার্টিফিকেট বাতিলের সময়ের পরে পাওয়া স্বাক্ষর সঠিক বলে ধরে নেবে না, কিন্তু আগের করা স্বাক্ষর মেলাবার জন্য বাতিলের তালিকায় খুঁজতে হবে।

[লেখকঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রোগ্রামার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা। ই-মেইলঃ [email protected] ]
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×