আমরা জানি ঘোড়ার ডিম । আমরা আসলে কিছুই জানিনা। কিন্তু আমরা এমন জটিল একটা ভাব নিয়ে পৃথিবীতে থাকি যেন আমরাই সবজান্তা। যেন আমরা সবকিছু জেনে হজম করে ফেলেছি। আসলে আমরা কি যে জেনেছি,
সেটাই মনে হয় জানতে পারিনি। নিজের সম্পর্কে কিছু বলা সব সময়ই কঠিন একটি কাজ.... .... ....আমি কি চাই , আমার স্বপ্ন কি , আমার দুর্বলতা কি - এগুলো অল্প কথায় গুছিয়ে লেখা কঠিন এবং কষ্টকর । নিজের সম্পর্কে এখনও ভাল কিছু জানি না, তবে নিজেকে জানার চেষ্টা করছি... ......।
নিজেকে জানার এই অনুভূতি ভুলবার নয় ।এ জানার পরিধি মাপা যায় না।
বাস্তব চোখে দেখি দৃশ্যমান কল্পনাকে । খুব কাছাকাছি তার
নিঃশ্বাস,আমার দীর্ঘশ্বাসে। সুখ- দুঃখের
আপেক্ষিকতাকে ছাড়িয়ে নির্ভেজাল এক নিরপেক্ষ অনুভূতি জানা-অজানার মাঝে দোলা দেয় আমার কল্পনার
কল্পনাতে। নিজেকেই যখন প্রতিনিয়ত আবিস্কার
করে চলেছি , অন্যের কথা তখন বাহুল্য ।
তবু কেউ তার ভুল স্বীকারই করে না............... ।
ভুলত্রুটি নিয়েই মানুষ, চাই
সে স্বীকার করুক বা না করুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



