somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলালিংককে গ্রাহকের ৯২ কোটি টাকা ফেরতের নির্দেশ, ১০ লাখ জরিমানা

২৩ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লেখক: সমীর কুমার দে (ইত্তেফাক অন লাইন নিউজ)


মোবাইল ফোন অপারেটর বাংলালিংক অবৈধ প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা এক মাসের মধ্যে গ্রহককে ফেরত দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার বাংলালিংককে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। একই সঙ্গে তাদের আরো ১০ লাখ টাকা জরিমানাও করেছে বিটিআরসি।

বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বাংলালিংককে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, চিঠিতে তাদের বলা হয়েছে, এক মাসের মধ্যে এই টাকা গ্রাহককে ফেরত দিতে হবে। তবে এ বিষয়ে তাদের কোন বক্তব্য থাকলে তা বিটিআরসিকে জানাতেও বলা হয়েছে।

সূত্র জানায়, বিটিআরসি তাদের বলেছে, পোস্ট পেইড গ্রাহকদের কাছ থেকে নেয়া টাকা মাস শেষে বিলের মাধ্যমে সমন্বয় করতে হবে। একই সঙ্গে প্রিপেইড গ্রাহকদের কাছ থেকে নেয়া টাকা ‘আই টপ আপ’-এর মাধ্যমে সমন্বয় করতে হবে। আগামী এক মাসের মধ্যে এ সকল প্রক্রিয়া সম্পন্ন করে জরিমানার টাকাও বিটিআরসিকে দিতে হবে।

বাংলালিংকের কর্পোরেট বিভাগের পরিচালক জাকিউল ইসলাম ইত্তেফাককে বলেন, চিঠিটি এখনও তিনি দেখননি। তবে তিনি এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে বাংলালিংক গ্রাহকের সঙ্গে কোন প্রতারণা করেনি। বরং গ্রাহককে সুবিধা দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। তারপরও এ বিষয়ে তাদের কোন ভুল হয়ে থাকলে তারা বিটিআরসির সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করবেন। বিষয়টি যেন বিটিআরসি সহানুভুতির দৃষ্টিতে দেখে সে অনুরোধ করেন তিনি।

সূত্র জানিয়েছে, গত বছরের শেষ দিকে বাংলালিংক একটি প্যাকেজ দেয়। যেখানে দিনে চার টাকা দিলে ৬৫ পয়সা মিনিটে কথা বলা যাবে। বিটিআরসি এ বিষয়ে পরে বাংলালিংকের কাছে জানতে চায়। তারা জানিয়েছে, প্রতিদিন চার টাকা হারে ৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫৫৪ টাকা নেয়া হয়েছে। প্যাকেজটিতে বিটিআরসি’র অনুমোদন ছিল না বলেও বলা হচ্ছে। বিটিআরসি গ্রাহকদের কাছ থেকে নেয়া এই অর্থের পুরোটাই আইটপ আপ হিসেবে ফেরত দিতে বলেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, শুরু থেকেই মোবাইল ফোন অপারেটররা নানা কায়দা-কানুন করে গ্রাহক ঠকাচ্ছে। সম্প্রতি বিটিআরসিকে পাশকাটিয়ে তারা অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু টু-জি লাইসেন্স নবায়ন এবং মামলা সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকায় এসব বিষয়ে এতোদিন তারা খুব একটা মনোযোগ দিতে পারেননি। কিন্তু এখন আর অপারেটররা ছাড় পাবে না। এখন নিয়ম কানুন প্রতিষ্ঠায় জিরো টলারেন্সে যেতে চাইছে বিটিআরসি।

জানা গেছে, অপারেটররা যাতে আইনের রকম ফাঁকফোকর গলিয়ে কোনো অন্যায় না করতে পারে তার জন্যে ট্যারিফ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। বিটিআরসি দেখেছে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অপারেটরা গ্রাহকদের সবচেয়ে বেশি ঠকায়। অনেক সময় টাকা শেষ না হলেও মাস শেষ হয়ে যাওয়ার অজুহাতে অব্যবহূত টাকা কেটে নেয়া হয়। ট্যারিফ নীতিমালা নিয়ে কাজ করছেন এমন এক কর্মকর্তা বলছেন, মোবাইলে কথা বলার পরিমাণের ওপর ভিত্তি করে গ্রাহকদের প্লেনের টিকিট, ফ্ল্যাট, কম দামে বড় হোটেলে থাকা, ডিসকাউন্টে কেনাকাটাসহ নানা প্রলভন দেয়া হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সকল শর্ত পূরণ করেও গ্রাহক বিজ্ঞাপনে ঘোষিত পুরস্কার বা সকল সুবিধা পান না।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×