somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিঠুন চাকমা
ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

দেশের বর্তমান পরিস্থিতি, ফোনালাপ এবং ডিবলিং পলিটিক্স

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বর্তমান পরিস্থিতি
দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে এককথায় বর্ণনা করা যায়?

আসলে এক কথায় ছেঁড়া পালের নৌকার মতই আজ বাংলাদেশের বর্তমান অবস্থা।
নির্বাচান কিভাবে কোন সরকারের অধীনে হবে তা মূল সমস্যা বলে মনে হলেও মূল সমস্যা কিন্তু তা নয়। সমস্যা সমাধান শুধু তাতেই নিহিত নয়।
আসলে দেশের সমস্যা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের আর বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যে 'ধনুর্ভাঙা পণ' বিবাদ! এই বিবাদ বর্তমানে দুই ক্ষমতামদমত্ত স্বার্থবাদীদের মধ্যে।

প্রসঙ্গ ফোনালাপ
শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ নিয়ে ২৬ অক্টোবর দিনভর নানা নাটক-নাটিকার মঞ্চস্থ হলো। এবং শেষমেশ শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করলেন মোবাইলে, অফিসিয়াল ল্যান্ডফোনে নয়।

প্রথমত, বলা যায়, এই ফোনালাপ তারা নিজেদের মন থেকে করেননি। দেশের ভেতরে এক বাইরের চাপের কারণেই তারা করেছেন। এবং সেজন্যেই তাতে প্রাণ ছিলো না , ছিলো না আন্তরিকতা। ছিলো শুধু লোক দেখানো ভাব!
দ্বিতীয়ত, ফোনালাপের আগে তারা 'হোম ওয়ার্ক' করেননি। তারা ফোনালাপের আগে আলোচনার বিষয় ঠিক করতে পারতেন। সেটা তারা করেননি। সমস্যাকে চিহ্নিত না করে সমাধান কিভাবে আসবে? নির্বাচন তো সমস্যা নয়!

এই ফোনালাপ বরং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের অর্বাচীনতাকে একটু কড়মড়ে করে তুলে ধরলো।

বিশেষ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন অংশটি এতে আরো বেশি অর্বাচীনতা দেখালো! (ভুল বললাম না তো! )
খালেদা জিয়া দুয়েক পয়েন্টে সুনির্দিষ্ট কিছু শর্ত দিতে পারতেন!
খালেদা জিয়ার দরকার ছিলো সুনির্দিষ্টভাবে কথা বলা। বিরোধীদল হিসেবে এবং টানা ৫ বছর নানা সরকারী নিবর্তন সহ্যকারী হিসেবে তিনি অনেক কথা বলতে পারতেন। এককথায় প্রাথমিক কিছু শর্ত দিতে পারতেন!
যেমন,প্রথমেই তিনি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য অনুরোধ জানাতে পারতেন। সরকার তো এখন গণমাধ্যম-প্রশাসনসহ সকল ক্ষেত্রেই দলীয়বৃত্তকে শক্তিশালী করেছে!
এই সকল বিষয়কে যদি আগে ঠিক করা না হয় তবে সংলাপই তো ব্যর্থ হবে!(এটা আমার সরলীকৃত মত মাত্র!)

ড্রিবলিং পলিটিক্স এখনো চলছে!
কিন্তু আমরা এসব কিছুই দেখলাম না! বরং, একটি বহ্বারম্ভে লঘূক্রিয়া হতে দেখলাম!
ড্রিবলিং এখনো চলছেই! রিং ক্রিং ক্রিং ড্রিবলোমেসি আপাতত সবাইকে আশা জাগিয়েছে তা মন্দ নয়।

তবে ফেয়ার খেলা চাইলে ভালো রেফারিও দরকার রয়েছে! এমনকি দর্শকের ভূমিকাও ভালো থাকা চাই!

আপাতত যা চলছে চলুক!

ড্রিবলিং ড্রিবলিং ড্রিবলিং
গোল! হাততালি!
উফ! একটুর জন্য ! দুয়ো দুয়ো!


বিদ্র: এ সকল কথা সাধারণের এক মতামত মাত্র!


সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×