somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হটটট (১৫+) প্রেমের গল্প! (ইহা একটি ৫৭ ধারা বিরোধী গল্প)

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এত গরম আর হটটটট !!
গরমের দিনের তুলনায় শীতের দিনই আমার কাছে বেশি ভাল লাগলেও একটা ইস্যুতে গরমের দিনগুলো ভালই লাগে। কেমন যেন নস্টালজিতে ভুগি। পুরনো দিনের অনেক হটটটট কথাই মনে পরে যায়।
আমার জীবনের সবগুলো রোমান্টিক ঘটনাগুলো ঘটেছে এই গরমের দিনে। আবার সেই ঘটনাগুলোর নির্মম ইতি ঘটেছেও এই গরমের দিনে। কবিতা, গল্প, গানে রোমান্টিকতা সাধারণত শীত আর বর্ষা কেন্দ্রিক হলেও আমি এর থেকে অবচেতনভাবেই ব্যতিক্রম ছিলাম।
জীবনে প্রথম রোমান্টিকতার স্বাদ পেয়েছিলাম ক্লাস নাইনে থাকতে। মেয়েটি নিজ থেকেই আগ বাড়িয়ে আমার দিকে আসলো, আর আমিও দেরি না করেই অফারটি লুফে নিলাম। মনে আছে, যেদিন মেয়েটিকে নিয়ে পাশের গ্রামের মেলায় গেলাম, সে কী গরম…। ধুলোবালি আর ঘাম মেখে দাড়িয়েছিলাম কৈশোর জীবনের প্রথম প্রেমিকার সামনে। প্রেমিকাকে নিয়ে বসলাম মেলার পেছনের ধানক্ষেতে। একটু পরেই দেখলাম মামা হাওয়া খেতে আসছেন আমাদের দিকে, প্রেমিকাকে ফেলে এক দৌড়ে পালিয়ে এলাম সেদিনের মত।
কলেজ লাইফে ফার্স্ট ইয়ারের এক মেয়েকে খুব ভাল লেগে গেল। একদম ফিদা মাম্মম্মা!! বন্ধুকে বললাম যেভাবেই হোক এই মেয়েকে আমার ভালবাসতেই হবে। বন্ধুও আমার পক্ষে কাজ শুরু করে দিল। চৈত্র মাসের কড়া রোদ মাথায় রেখে আমরা দাড়িয়ে থাকতাম রাস্তায় এক পলক আমার জানপাখিটিকে দেখার জন্য। আর বিকেল হবার আগেই বন্ধুকে নিয়ে রওনা হতাম দুই মাইল দূরে সেই মেয়ের বাড়ির উদ্দেশ্যে। হাটতে হাটতে অস্থির হয়ে বন্ধু আমার পকেট থেকে ত্রিশ টাকা নিয়ে আমাকে কোক কিনে খাওয়াতো। শেষমেশে পকেটের কোক কেনার পয়সা ফুড়ানোর মত আমার প্রেমও ফুড়িয়ে গেল।
ভার্সিটি লাইফের শুরুতেই কেমনে কেমনে যেন জুটে গেল একটা গার্লফ্রেন্ড। নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে রমনা পার্কে বসে হাওয়া আর বাদাম খেতাম। যদিও গার্লফ্রেন্ড আমার ছিল খুবই উদার মনের মানুষ! মাঝে মাঝেই একটু আড়ালে নিয়ে আমাকে এতা ওটা কীসব খাওয়াতে চাইতো, আমি মোটেও খেতে চাইতাম না। গরমের মাঝে কি এগুলা খেতে ভাল লাগে! ‘তুমি আসলেই একটা ভুন্দা’- বলে গার্লফ্রেন্ড আমার আমাকে ছেড়ে চলে গেল অন্যের হাত ধরে।
এই ছিল আমার ছাত্রজীবনের সব রোমান্টিক আর হটটট (গরম) প্রেমের গল্প।


(বিঃদ্রঃ গল্পের কোন চরিত্রের সাথেই লেখকের মিল নেই।)

Md. Mithun Hasan
April 05, 2014
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×