somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগ্যিস আওয়ামী লীগ নেত্রী বিলেতে আর বি এন পি নেত্রী সৌদি আরবে!!!!!!:):):)

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগ নেত্রী গেলেন বিলেতে আর বি এন পি নেত্রী গেলেন সৌদি আরবে। কিন্তু ঘটনাটা যদি উলটা হতো অর্থাৎ যদি বি এন পি নেত্রী যেতেন বিলেতে আর আওয়ামী লীগ নেত্রী যেতেন সৌদি আরবে।তাহলে কি হতো একটু দেখে নেই।


মন্রীত্ব হারানো ভাদ্র মাসের পাগলা কুকুরের মত আচরন করা জনৈক সাবেক এক মন্ত্রী বলতেন, আমি আগেই বলেছিলাম ,গাজায় ইসরাইলের হামলায় বি এন পি জড়িত, তখন সবাই আমাকে মখা বলেছিলেন। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করে প্রমান করে দিলেন খালেদা জিয়া ইহুদী-নাসারাদের দোসর।তাদের ইন্ধনেই আজকে গাজা আক্রান্ত।আর আমদের নেত্রী পরেহেজগার নেত্রী। তিনি ওমরায় ফিলিস্তিনের মুসলমানদের জন্য মদীনায় দোয়া করতে গেছেন।
এক্স রেটেড জনৈক বর্তমান এক মহিলা মন্ত্রী বলতেন, খালেদা জিয়া পরপুরুষের প্রতি আসক্ত। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হাত কচলাকচলি করে সুখ নিয়েছেন।তিনি একজন অসভ্য নেত্রী। আর আমার নেত্রী হিজাব পরে এখন ওমরায় আছেন।এরপর খালেদা জিয়ার কথিত অপকর্মের বয়ান শুরূ করতেন, যেন তিনি তার সাথে থেকে এসব কথিত অপকর্মের দালাল ছিলেন।

জনৈক বটতলার উকিল এক মন্ত্রী বলতেন,খালেদা জিয়া রমজান মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করে দেশের মান সন্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। এই বাজে মহিলাকে দেশে ঢুকতে দিলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হবে।তাই তাকে দেশে ঢুকতে দেয়া হবে না।আর আমদের নেত্রী মক্কা জয় করে আসছেন।
জনৈক জঙ্গী বিষয়ক বিজ্ঞগানী এক মন্ত্রী ‘খালেদা জিয়ার ব্রিটিশ সফর ও দেশে জঙ্গীবাদের বিস্তার” শীর্ষক এক সেমিনারে বলতেন ………………।

এছাড়া কালো বিড়ালখ্যাত সাবেক এক মন্ত্রী , লন্ডনে যেয়ে কিভাবে খালেদা জিয়া সাংবিধানিক ভাবে ও গনতান্ত্রীকভাবে অন্যায় করেছেন, তার একটি খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে সবাইকে অবাক করে দিতেন।
আর বাকীদের কথা বলুলে অনেক বড় হয়ে যাবে। তবে কেউ যে কারো থেকে কম বলতেন না এটা শিওর। কারন কাউকে মন্ত্রীত্ব রক্ষার জন্য বলতে হত আর আর কাউকে মন্ত্রীত্ব পাওয়ার জন্য বলতে হত।

বিটিভি,৭১ টিভি সহ আরো কয়েকটি টিভিতে একটু পরপর দেখানো হতো খালেদা জিয়ার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেকের ছবি আর আওয়ামী লীগ নেত্রীর হিজাব মাথায় ওমরার ছবি ।দেশের খ্যাতনামা কথিত আলেম ফতোয়া দিতেন,রমজান মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করে খালেদা জিয়া আসলেই কাফের হয়েছেন নাকি মুসলমান আছেন।তাকে কি নতুন করে কলেমা পড়তে হবে।নাকি হবে না।
আর মধ্যরাতে সুবিধাবাদী সরকার সমর্থক টকশোওয়ালাদের দাপটে বি এন পি পন্থীরা চরম চাপে থাকতেন।সংবাদপত্রগুলো সবকিছু বাদ দিয়ে শুধু এই সংবাদ মিনিমাম এক সপ্তাহ হেডিং এ রাখতেন। আর কত যে সম্পাদকীয়, উপ সম্পাদকীয় কলাম ,বিশ্লেষন লেখা হত তার হিসাবই থাকত না।

সর্বপরি সবচেয়ে গুরুত্বপূর্ন ,সবার উপরে যেই নেত্রী আছেন উনি যে কি বলতেন, তা ভাবতেই গা শিওরে ওঠে।

ভাগ্যিস আওয়ামী লীগ নেত্রী বিলেতে আর বি এন পি নেত্রী সৌদি আরবে!!!!!!

বি দ্র ঃউপরে যেসব নেতা বা মন্ত্রীদের কথা বলা হয়েছে তা লেখকের সম্পূর্ন কল্পনা প্রসূত।জীবিত বা মরহুম কারো সাথে মিলে গেলে তা হবে কাকতলীয়।এজন্য লেখক বা পাঠক কেউ দায়ী নয়।(গুমের ভয় সবারই আছে।X( )
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×