রাজধানীর মিরপুরের কালশীর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।
* প্রবাসে, যেমন ধরেন ইতালীতে যদি কোন বাংলাদেশি মারা যায তখন ঐ মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বা জেলার লোকেরা এখানে বসবাস করা অন্য প্রবাসিরদের কাছ থেকে টাকা তোলে ডেডবডি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ।
যে জেলা বা গ্রামের লোক মারা যায় মূলত সেই জায়গার লোকেরাই এই সমস্ত ঘটনায় এগিয়ে আসে সবার আগে । কষ্ট তাদেরই বেশি লাগে অন্য জেলার লোকদের থেকে ।
সমপ্রতি মিরপুরের কালশীতে আটকেপড়া পাকিস্থানীদের (বিহারী নামে যারা বেশি পরিচিত) বস্তিতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয় ।
প্রবাসের মত যথারীতি বেগম খালেদা জিয়া তার ক্ষতিগ্রস্ত গ্যাতি ভাইদের সাহায্যে এগিয়ে এসেছেন । এ ঘটনায় বেগম জিয়ারই বেশি কষ্ট লেগেছে ।
এ বিষয়ে কোন কথাই উঠতো না যদি সে গত ডিসেম্বর/জানুয়ারীতে আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে পুড়ানো মানূষদের সাহায্যে এগিযে আসতেন ।
বাংলাদেশকে ভালবেসে যারা না বুঝে এখনো বিএনপি জামায়াতের সর্মথক তারা একটু খেয়াল করে দেখুন । এখনো সময় আছে আপনারা বাংলাদেশের স্বার্থে সঠিক পথে ফিরে আসুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



