somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীই বাবাকে হত্যা করেছে’......

১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইসলামী মৌলবাদীরা তাদের সকল ক্ষমতা আর ধর্ম চর্চা দেখায় প্রগতিশীদের উপর ।
রাতের অন্ধকারে অথবা চোরের মত পিছন থেকে আঘাত করে মেরে ফেলে মুক্তমনা লোকদের ।
আমি স্বাধীন ভাবে কথা বলবো সেই স্বাধীনতা আমাকে আল্লাহ দিযেছেন পবিত্র কুরআনে নবী মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে । আমি সঠিক কাজ করলে বেহেশত আর অন্যায় কাজ করলে দোজক, হিসাব পরিস্কার । অথচ
মাথায় টুপি আর থুতমার উপর কয়টা দাড়ি রেখে দুইলাইন আরবি বলেই তারা জানান দেয়, তারাই সব জানে, তারই আল্লাহর অনুসার বাকী সব গাব গাছ ।
এই সমস্ত উগ্র মূর্খ্য জঙ্গীদের জন্যই আজ বিশ্বে মুসলমানদের মানুষ ঘৃনা করে, বাকা চোখে দেখে ।
কোথায় আজ বিন লোদেন ?
সারা দুনিয়ার মুসলমানদের জঙ্গী বানিয়ে ৩/৪ বউ নিয়ে উচু দালানে আনন্দ ফর্তি করে তিনি তো ঠিকই সুখে শান্তিতে ছিলেন । এখন কোথায় গেল তার ইসলাম জিহাদ ?
আসলে ইসলাম ধর্ম হচ্ছে একটি শান্তির ধর্ম ।
কিন্তু কিছু মূর্খ মৌলবাদী আছে যারা নিজেদের স্বার্থে নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদের ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গী বানিয়ে প্রগতিশীলদের উপ লেলিয়ে দেয় । ঐ সমস্ত ভন্ড আলেমরা ভাল করেই জানে যে, তারা যেভাবে চিন্তা করে ক্ষমতায় যাওয়ার বা ইসলামী রাষ্ট প্রতিষ্ঠা করা, এটা তারা কোন দিনই পবে না। কারন আল্লাহর নবী (সাঃ) কখনো এ পথে রাষ্ট ক্ষমতা নেননি । তিনি ইসলাম প্রচারের মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট প্রতিষ্ঠা করে ছিলেন । এবং তিনি বিদায় ভাষনে বলেছেন,
‘‘হে লোক সকল মনে রেখ আমার পরে কোন নবী নেই, তোমাদের পরে কোন উম্মত নেই । কাজেই নিজ প্রতিপালকের এবাদাত করবে । পাচ ওয়াক্ত নামাজ আদায় করবে । রমযান মাসে রোযা রাখবে । সানন্দ চিত্তে নিজের ধন-সম্পদের যাকাত দিবে ।নিজ পরওয়ারদের ঘরে হজ্জ করবে । নিজের শাসকদের আনুগত্য করবে । যদি এরুপ করো, তবে তোমরা পরওয়ারদেগারের জান্নাতে প্রবেশ করতে পাবে ।যে ব্যাক্তি এখানে উপস্থিত রয়েছ তারা আমার বানী অনুপস্থিতদের কাছে পৌছে দিবে’’।
নবীজি কোথাও বলেনি যে তোমর যাও দেশে দেশে গিয়ে রাষ্ট ক্ষমতা দখল কর ।
হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামের মত দলের নেতারা ইসলাম ধর্মের অপব্যবহার করে কোটিপতি হয়েছেন । হেফাজতের জিহাদের হুমকার আমরা দেখেছি । ৪০ কোটি টাকার মূল্যের রেলওয়ের জমি লীজ নেওয়ার মাধ্যমে কিভাবে তারা ঈমান বিক্রি করেছে বতর্মান সরকারের কাছে ।
জামায়াতী ইসলামের ইসলাম ধর্মও আমরা দেখেছি । ক্ষমতার লোভে একজন বেপর্দা মহিলার নেতৃত্বে কোন ইসলাম ধর্মকে তারা প্রতিষ্ঠার করেছে বাংলাদেশে ?
আজকের বাংলাদেশে এমন কোন ইসলামী দল নাই যার প্রধান কোটি টাকার মালিক না । চরমোনাই এর পীর থেকে শুরু করে যত পীর ফকির আছে যারা ইসলামী শাসনের কথা বলে তারা অধিকাংশই কোটিপতি, কোথায় পায় এত টাকা ?
বাংলাদেশে জঙ্গীবাদ বন্দ করতে হলে আগে এই সব ভন্ড পীর ফকির আর আলেমদের আইনের আওতায় আনতে হবে । আর ব্যাপক ভাবে প্রচার করতে হবে ইসলাম ধর্মে মূল বানী । ধন্যবাদ
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×