somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের কবিতা ( একটি কপি পেস্ট পোস্ট)

১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কবিতাটি '৭১-এ এক বীর মুক্তিযোদ্ধার লেখা। এটি তৎকালিন জয়বাংলা পতিকোয় প্রকাশিত হয়েছিলো। এই কবি ও মুক্তিযোদ্ধার নাম অনু ইসলাম। তার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না বলে লিখতে পারলাম না। তবে কবিতাটি পড়ে আমার নিজেকে ওই ক্রুর বাস্তবতায় আবিস্কার করেছিলাম। মনে হয়েছিলো একাত্তরের একটি বাস্তব চিত্রের সামনে দাঁড়িয়ে আছি অসহয়ের মতো। আশা করছি আপনারাও প্রবল অনুভবে তুলে নেবেন যুদ্ধরত এক বীর যোদ্ধার অনুভূতির কাব্য।
নিচে কবিতাটি তুলে দিলাম.....

আমি
অনু ইসলাম

আমি হাঁটছি
গ্রাম থেকে গ্রামান্তরে
পোড়া বারুদ আর বিস্ফোরনের
পিচ্ছিল পথ দিয়ে।
হাঁটছি একমুঠো জীবনকে
সাথে নিয়ে লাশের মিছিলের
আগে আগে।

দু'পকেটে বারুদ নিয়ে
আমি হাঁটছি
সাতদিন
সাতরাত।

আমার চারপাশে বারুদের গন্ধ!
আমার দু'চোখে বারুদ!
আমার নিশ্বাসেও বারুদ জ্বলে।
এইতো সেদিন আমার বৃষ্টি ভেজা ভাঙা জানালায়
রজনীগন্ধার সৌরভ ছড়িয়ে থাকতো
অথবা:
শুকে দ্যাখো
আমার দু'হাতের তালুতে
তোমার চুলের মাদকতা
আজো আমাকে নেশা ধরায়

ঐ দ্যাখো আমার
চোখের মুকুরে
কার ধর্ষিত মুখ
দ্যাখা যায়!

একি!
নগ্ন হাটুতে মুখ থুবড়ে
তুমি কাঁদছো,
তুমি কাঁদছো
একমুঠো বিষের জন্য।

এখন আর কেঁদোনা।
এইতো আকাঙ্খিত হায়নার
কাছাকাছি এসে গেছি।

এখন মেসিনগানের ট্রিগারটা
লাফিয়ে ওঠবে
যেমন করে ওরা তোমার ওপরে
লাফিয়ে পড়েছিলো;
এমনি করে হেঁটে হেঁটে
তোমার কাছে ফিরে যাবো...
তারপর তোমার কোলে মাথা গুঁজে
অথবা তোমার বিষের পেয়ালায় মুখ রেখে
ফিরে যাবো
রজনীগন্ধার সৌরভ ছড়ানো
ঝলসানো বাড়ীর
ভাঙা জানালার পাশে।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

×