somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনানন্দ পুরস্কার ২০১৪

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ধানসিড়ি সাহিত্য সৈকত’ রাজাপুর, ঝালকাঠি ও ‘দূর্বা’, গোপালগঞ্জ- এর যৌথ প্রযোজনায় জীবনানন্দ পুরস্কার ২০১৪ ঘোষিত হয়েছে। এ পুরস্কার ২০০৭ সালে প্রবর্তিত হয়েছে। এ পুরস্কারের ব্যবস্থাপনা রীতি অনুযায়ী পুরস্কারের জন্য একজন কথাসাহিত্যিক ও একজন কবি চূড়ান্ত নির্বাচনের লক্ষ্যে পাঁচজন কথাসাহিত্যিক ও পাঁচজন কবির একটি শর্টলিস্ট সারা দেশ থেকে বেছে নেয়া দশজন ভোটদাতা বা নির্বাচকের নিকট প্রেরণ করা হয়। নির্বাচকগণের ভোটের ভিত্তিতে কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে গত ১৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক জীবনানন্দের জন্মদিন ১৮ ফেব্রুয়ারি তারিখে ‘ধানসিড়ি’ ও ‘দূর্বা’ কর্তৃপক্ষ ‘জীবনানন্দ পুরস্কার ২০১৪’ ঘোষণা করেছেন। এবার এ পুরস্কার পেয়েছেন কবিতায় কবি খালেদ হোসাইন ও কথাসাহিত্যে সুপরিচিত লেখক ইমতিয়ার শামীম। পুরস্কারের অর্থমূল্য দশহাজার টাকা ও সম্মানননাপত্র জীবনানন্দের মৃত্যুদিবস ২২ অক্টোবর তারিখে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে।

পুরস্কারপ্রাপ্ত কবি খালেদ হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর জন্ম ১৯৬৪ সালে নারায়ণগঞ্জে। সাহিত্যের বহুমুখী অঙ্গনে তাঁর সফল বিচরণ। শিশুদের জন্য তিনি লিখেছেন ছড়াগ্রন্থ: ‘হাউমাউ’, ‘বৃষ্টি যদি আসে’, ‘লেজ’, ‘একা একা’, ‘বানান শেখা’, ‘পায়রা উড়ে যায়’ প্রভৃতি। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ইলামিত্র ও অন্যান্য কবিতা’, ‘শিকার যাত্রার আয়োজন’, ‘জলছবির ক্যানভাস’, ‘পাতাদের সংসার’ এবং আরো অনেক। এছাড়াও রয়েছে গবেষণাগ্রন্থ ‘মীর মশাররফ হোসেন: জীবন ও পরিবেশ’, ‘আধুনিক বাংলা সাহিত্য প্রসঙ্গ’, ‘মীর মশাররফ হোসেনের জমীদার দর্পণ: বিষয় ও শৈলী’ ইত্যাদি। লাভ করেছেন ‘আবুল হাসান স্মৃতি পুরস্কার’ ১৯৮৮।

কথাসাহিত্যিক ইমতিয়ার শামীমের জন্ম সিরাজগঞ্জ জেলায় ১৯৬৫ সালে। তিনি রাজশাহী বিশ্বদ্যিালয় থেকে ১৯৮৬ সালে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর উপন্যাস ‘ডানাকাটা হিমের ভেতর’, ‘আমরা হেঁটেছি যারা’, ‘অন্ধ মেয়েচি জ্যোৎস্না দেখার পর’, ‘মোল্লাপ্রজাতন্ত্রী পবন কুটির’, ‘চরসংবেগ’, ‘মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান’ ইত্যাদি ইতোমধ্যেই আমাদের ফিকশনের ধারণায় নতুন মাত্র সংযোজন করেছে। এছড়াও রয়েছে তাঁর গল্পগ্রন্থ: ‘শীতঘুমে এক জীবন’, ‘গ্রামায়নের ইতিকথা’, ‘মাৎস্যন্যায়ের বাকপ্রতিমা’, ‘কয়েকটি মৃত মুনিয়া’, ‘আত্সহত্যার সপক্ষে’ ইত্যাদি। লাভ করেছেন আখতারুজ্জামান কথাসাহিত্য পুরস্কার ২০১২ সালে এবং লোক সাহিত্য পুরস্কার ২০১৩ সালে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ। ...বাকিটুকু পড়ুন

জোর করে যুবককে নামাজে নেওয়ার চেষ্টা কিশোরের, অতঃপর...

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৬


বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে আরিফ রাঢ়ী (১৩) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে মোশারফ... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

গল্প : পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য

লিখেছেন মোঃমোস্তাফিজুর রহমান তমাল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৮


ছবিসূত্র: Freepik.com

পড়ন্ত বিকেলে যখন গাছের পাতা ভেদ করে নরম রোদ অনেক কষ্টে মাটির রাস্তার উপর পতিত হয় অথবা যখন আওলাদের মায়ের রূপা ও বাতাসী নামক ছাগল দুটো তার দলবল নিয়ে... ...বাকিটুকু পড়ুন

১৮০ দিন কর্ম পরিকপ্লনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

×