রাত্রি ঘনিয়ে এলে
প্রশ্বাস রুদ্ধ হয় ক্ষণিক বিচ্ছুরিত তাপে
যেখানে নিসর্গের ভাষা এসে দাঁড়ায় ছন্দিত ঘূর্ণির মুদ্রায়
আর স্মৃতির সরণীতে পৌঁছে যায়
কালের মিহি আর্দ্র সুর।
জ্যোৎস্নাময় মধ্যরাত
সে-ও মায়াজাল, অতর্কিতেই আসে
উষ্ণতায় গলে পড়ে প্রস্থানের দৃশ্যপট
অস্তিত্বের টিকে থাকা
গোধূলিবেলার লালচে মাঠ, ধূ ধূ রাতের নির্জনতায়
যখন ব্যক্তিগত দর্পণের মুখোমুখি
লোকটি তখন মাছ হয়ে যায়
ভেসে যায় স্বপ্ন সমুদ্রে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



