somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যানভাস

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঞ্চম বারের মত চেষ্টা করেও কেন জানি ক্যানভাসে প্রাণ দিতে পারছে না অপু। কৃষ্ণচূড়ার ছায়া শীতল চোখে ক্যানভাসের দিকে তাকিয়ে থাকতে-থাকতে মেয়েটার চোখ যেন একটা সময় শ্রাবণের আকাশ হয়ে যায়। এক হাতে রঙের তুলি অন্য হাতে প্যালেট নিয়ে একটু পর পর পা’য়ের ভর পরিবর্তন করছে, বিরক্ত হলে পর একটু বসে বা মন খারাপ করা উদাস দৃষ্টিতে বাইরের দিকে দৃস্টি প্রসারিত করে দেয়।

“অপু, শোনো---” বলে ডাকতেই ও আমার ঠোঁটে একটা আঙুল ছুঁইয়ে আকুতি মাখা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, “ধ্রুব, আর একটু প্লিজ; আর একটু অপেক্ষা করো। আমার ভাবনাগুলোকে জমাট বাঁধতে আর একটু সময় দাও।”

আমি অপুর ভাবনাগুলোকে তন্দুর আঁচে ছেড়ে দিয়ে নিকোটিনের গন্ধ ওড়াতে লাগোয়া বারান্দায় চলে এসে আমার ভাবনার রশিকে টেনে ধরলাম। সকাল ১১ টা থেকে ৫ ঘণ্টা ধরে অপুর সাথে একটা রুমে কাটিয়ে দিলাম। খুব জানতে ইচ্ছে করছে কিসের এক অব্যক্ত যন্ত্রণায় ও ছটফট করছে আর ক্যানভাসে কেন এক বিষণ্ণ তরুণীর অভিমান ধরে রাখতে চাইছে। কিন্তু শেষ পর্যন্ত আর জানা হয় না কিংবা আমি জিজ্ঞেস করতে গিয়েও ফিরে আসি।

এই চার দেয়ালের মাঝে দীর্ঘসময় থাকার সুবাদেই হয়ত আমি অপুর এলোমেলো কুঁচকে থাকা পোশাক, অযত্নে ফেলে রাখা একরাশ চুল আর ওর স্মিত স্নিগ্ধ হাসির সুবাস পেতে একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে ওকে মনে মনে আমার ভিতর ডাকতে থাকি। ও চকিতে আমার অন্তরাত্মার তীব্র আহ্বানে বোধহয় আমার দিকে তাকিয়ে অন্যমনস্ক ভাবে জানতে চাইলো – “আমায় কিছু বলছ ধ্রুব?”

---- " না, তুমি তোমার ভাবনাগুলোকে জমতে দাও। আমি আছি তোমার অপেক্ষায়। কাজ করো তুমি।"

অপু আবার ব্যস্ত হয়ে গেলো ক্যানভাসে অভিমানী তরুণীর বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলতে যার চোখের কোণে অশ্রু টলমল করছে ভোরের শিশির বিন্দুর মত সজীবতায় যা বিগত ৫ ঘণ্টা ধরে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছিল ও।

চোখটা জ্বালা করে উঠতেই দু’কাপ চা করে অপুর সামনে একটা কাপ রেখে অন্যটা নিয়ে আবারো বারান্দাতে এসে দাঁড়াই সিগারেট ঠোঁটে। বেশ কয়েকটা কষে টান দেই ভেতরে জমে থাকা বদ্ধ গুমোট অব্যক্ত কষ্টের ভাবটাকে ছাই-ভস্ম করে উড়িয়ে দিতে, ধোঁয়াগুলোকে উড়িয়ে দেই গ্লানি কমাতে শরৎ এর নীলাকাশে বলাকা আহাজারির মাঝে।

বারান্দা থেকে বাইরের এপার্টমেন্টে কিশোরদের চার-ছক্কা হাঁকানো, গাড়ির একঘেয়ে ক্লান্তিকর প্যাঁ পোঁ আওয়াজ, ফেরিওয়ালার হাঁক-ডাক শুনতে শুনতে আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে উঠতে থাকি দিনশেষের গোধূলিমায়াতে। হঠাৎ করেই চোখ পড়ে পাশের এপার্টমেন্টের তিনতলার কার্নিশে আমার মতই একলা একা একটা পাখি স্থির চিত্তে , নিঃসঙ্গতার ছদ্মবেশে আমাকে নিয়েই কবিতা লিখছে। আমার দিকে পাখিটার চোখ পড়তেই পাখিটা আমাকে স্তব্ধতায় বসিয়ে রেখে আমার দেহের ভিতর থেকে মনটা নিয়ে উড়ে পালালো। আর আমি চেয়ে থাকলাম অবাক-নির্নিমেষ। পাখি হতে তো পারব না তাই ধ্রুব হয়েই কান খাড়া করে রাখি অপুর ঘুঙুরের প্রতীক্ষায় সারা দুপুরের খাঁ খাঁ তৃষ্ণা মেটাতে।


“কি ভাবছ ?” শুনেই চমকে উঠি। কাঁধে স্পর্শ পাই অপুর। আসলে অপু নয়; ক্যানভাস থেকে উঠে আসা সেই বিষণ্ণ তরুণীর। ধীরে ধীরে রক্তশূন্য হতে থাকে আমার মুখ, কম্পন ওঠে সারা দেহ জুড়ে। একরাশ ভালবাসার মৌনতা নিয়ে তাকিয়ে থাকি আমার অপু চরিত্রের সেই বিষণ্ণ তরুণীর দিকে। একটা সময় অনুভব করি সেই তরুণীর শৈল্পিক আঙুল আমার চোখের পাতা, নাক, ছয় দিনের জমানো গালের খোঁচা খোঁচা দাড়ি, আমার এলোমেলো চুল গুলোর মাঝে ঘূর্ণি তুলে দিচ্ছে। এই হঠাৎ প্রাপ্তিতে কষ্টের দলায় রোধ হয়ে আসে কণ্ঠ। মুখ ফুটে আর বলা হয় না “ ভালবাসি তোমায় অপু ”। মেয়েটি আলতো আলিঙ্গনে জড়িয়ে ধরে ব্যালকনি থেকে রুমের দিকে আমায় নিয়ে আসে। চেয়ে দেখি অপু ক্যানভাসে ওর আঁকা শেষ করে আজকের তারিখসহ স্বাক্ষর দিচ্ছে । পায়ে পায়ে অপু ওর আঁকা সেই বিষণ্ণ তরুণীকে ফ্রেমে বন্দী করে কণে দেখা আলোয় উদ্ভাসিত মুখে আমার সামনে এসে দাঁড়ায় আমার প্রতীক্ষার অবসান ঘটাতে।

সন্ধ্যার আকাশটা নীল রঙ ছড়াতে শুরু করলে আমরা দু’জন দু’জনার মৌনতায় সবটুকু লীনতা শুষে নিতে থাকি একে অপরের আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে।

সমাপ্ত
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×