বোধকরি আমাকে ভুলেই গেছ
বাসি অতীতের রুগ্ন ছায়াপথ সবাই ভুলে যায় অবলীলায়।
নিত্য নাই এর হাহাকার তোলা জীবনের ব্যবচ্ছেদ বিদ্যা জানা তোমায় ধন্যবাদ
ভুলের মাশুল দিতে নেই তোমার কাছেই শেখা।
অগুনতি রাত সুখস্বপ্ন আঁকা তপ্ত দুটি ঠোঁটের হিম হয়ে আসা বাস্তবতা
আর জলবৎ তরলং ফিকে আশ্বাসের বাহারি বিলাস ছুড়ে ফেলার সাহস কজনার হয়
তুমি পেরেছিলে, হয়ত তোমাকে পারতেই হত না হলে কি করে হত
আমার মহীরূহ হয়ে ওঠা জীবন বাস্তবতার ঠাসবুনট আঘাতের ভীড়ে।
রকমারী চমকে আমি ঝলসে যাবার আগে শেষ বারের মত উঠতে চেয়েছি মানুষের মত
আমি পেরেছি গোলকধাঁধার ছায়াপত পেরুতে, গোধুলী সীমান্তে ছেড়ে দিয়ে হাত
তুমি খুজেছ ভিন্ন সুখের বাস, হতবাক হৃদয় স্তব্ধ জ্যোছনায়।
তরী'রা ভুলে যায় অবলীলায়, যেমনটি কেবলি তাকেই মানায়
আমি পারিনি, কেউ কেউ পারে না তাই স্বরণ করছি তোমায়।
-মিজান আলী
২১-১০-২০১৬ ইং।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



