
জানি না কেন, এমনটা হয় জীবনে
হঠাৎ এ মন, হাতড়ায় টুকরো টুকরো স্মৃতি
হারিয়ে ফেলা কাউকে ভেবে।
যতটা তখন ভাবিনি তোমায়
মন পোড়ে আজ অসম্ভব আক্ষেপে।
স্মৃতি তুমি বড্ড বাউন্ডুলে
গোছালো জীবনে আনো ঝড়
খানিক সুযোগ পেলে।
যে চতুর সময়, হারিয়ে গেছে, না জানিয়ে অবহেলায়
কেন সে আজ বদলে রং, মনকে করে দখল বারে বারে।
যত বলি মন, ভুলে গেছি তারে..
কপট হাঁসিতে বলে মন, বোঝাও কি আমারে..।
ছবি: Google

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

