এইতো প্রেম
২০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি সেদিন বললে ডেকে
আমি তখন ছিলাম বেঁকে
বললে তুমি,
সাগর থেকে মাছ এনে দাও।
ডাকাত সেথা করে পাকরাও,
ভয়ে বেঁকে থাকি।
বললে তুমি, ভয় পেলে কি
আমায় পাবে নাকি?
এতোই যদি ভয়,
এই আমাকে কেমনে তুমি
করবে বল জয়?
আমি কিছু পাইনা ভেবে,
এই বুঝি প্রেম প্রদ্বীপ নেভে।
করবো এখন কি?
লাবু ভাইদের মাঝির সাথে
সাগরে ছুটছি।
একটা দিন আর একটা রাতের পরে,
কূল দেখিনা কোন দিকে এসেছি সাগরে,
ঢেউয়ের পরে ঢেউ ছুটে আয়,
ভয়ে আমার পিলে চমকায়।
জাল ফেলেছে জোয়ার ভাটা দেখে,
তাজা মাছের লাফ দেখেছি
উঠছিল মাছ ঝেকে।
তাহার পরের দিন
একটি ট্রলার আসলো ধেয়ে
বাজছিল তার বিন।
একি আহা একি
চোখ ঘুরিয়ে দেখি
ডাকাত দলের হাতে সবাই
জিম্মি হলাম সেকি!
আমার বাবা শুনে
লক্ষ টাকা পাঠিয়ে দিলেন
মূহুর্ত না গুনে।
তবুও তারা রোজ
আটকে রাখে
দেয়না কোন ভোজ।
অবশেষে পেয়ে মুক্তি পণ
মুক্তি দিল খালি হাতে
ছুটছি বাড়ী
ছুটছে দেহ মন।
মায়ের কাছে ফিরে
স্নেহভরা সুখ পেয়েছি
সুখ স্নেহের ভীড়ে।
বলবো তারে এবার
সাগরের দিন করেছি
কত কষ্টে পার।
কিন্তু দেখি গিয়ে,
তোমার নাকি হয়ে গেছে
এরই মধ্যে বিয়ে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন