কবিতা: অংকিতা। তোমার আমার প্রেম
২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার হাত ধরে অংকিতা
চেয়েছিলাম ঘুরতে তোমার দেশ,
তুমি ছিলে ওপার বাংলা
আমি বাংলাদেশ।
ভিনদেশী আর ভিন্ন জাতী বলে
ধরোনি হাত রাখনি কথা
অথচ, হৃদয়ের গহীন কোনে
লুকিয়ে ছিলে ব্যাথা।
তোমার সাথের সেই মেয়েটা
মনে আছে অংকিতা?
চেয়েছিল হাত ধরতে
হয়েছে পরাজিতা।
চেয়েছিলাম তোমার এ হাত
অন্য কারো নয়,
তুমি চোখ বুঝে নয়তোবা
খুলে বুঝেছিলে নিশ্চয়।
তোমার বাড়ীর জামাই ষষ্টি
তোমার বাড়ীর পুজো,
অংকিতা, তুমি কি এখন
অন্য কাউকে খুজো।
শেষদিনে অংকিতা,
তোমার চোখের জল
আমার চোখের পানি,
রেখেছিল কতো কাছে
করেছিল আপন কতখানি?
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ০৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক...
...বাকিটুকু পড়ুনশুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুনঅনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুন