খেলতে খেলতে শিশুটি হারিয়ে গেলো নদীর্গভে
সবুর ( ১২ ) ও সজল ( ৭ ) দুই ভাই বিষখালী নদীতীরে বসে খেলছিল। আকষ্মিক একখন্ড মাটি আছড়ে পড়ে নদীর মধ্যে। সবুর আর সজল নদীতে হাত ধরাধরি করে হাবুডুবু খেতে থাকে।প্রবল স্রোতে সবুর শেষমষে ছোটভাইকে ছেড়ে দিয়ে সাতরে কিনারে উঠলেও সজল হারিয় যায় চিরতরে।শুক্রবার বিকেলে বরগুনার বামনা উপজেলার কাটাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবর বিকেল র্পযন্ত সজলের কোন খোঁজ মেলেনি। ছেলের খোঁজ না পেয়ে সজলরে দরদ্রি মা ঘটনার পর থেকেই বিষখালী নদীর পাড়ে আহাজারী করছে। ছেলরে শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সজলের মা।
বরগুনার বামনা উপজলোর বিষখালী নদীর তীরর্বতী কাটাখালী গ্রামের কাটাখালী গ্রামের দিনমজুর ফারুক মোল্লা ও হোসনে আরার তিন ছেলে ও এক মেয়ে। গত শুক্রবার বিকেল চার টার দিকে বড় ছেলে সবুর ও মেঝ ছেলে সজল ভাঙন কবলিত বিষখালী নদীর তীরে বসে খেলাধুলা করছিল। হঠাৎ ওই স্থানটি ভেঙে নদীতে আছড়ে পড়তেই সবুর ও সজল নদীতে তলিয়ে যায়। বড় ভাই সবুর ছোটভাই সজলকে বাঁচাতে কিছুক্ষণ ওর হাত ধরাধরি করে কিনারে ওঠার চেস্টা করে কিন্তু ছোট্ট সবুর প্রবল স্রোতের দাপটে বেশী সময় সজলকে আকড়ে রাখতে পারেনি। শেষে র্পযন্ত ছেড়ে দিয়ে সাতরে তীরে উঠতে সক্ষম হলেও সজল পানরি তোড়ে তলিয় যায়।
সজলরে বাবা দনিমজুর ফারুক মোল্লা ঢাকায় থাকে এবং একবছর ধরে পরবিাররে সঙ্গে কোন যোগাযোগ নেই। ওদের মা হোসনে আরা (৩২) রাস্তায় কাজ করে কোন রকম জীবন চালান। শনিবরও কাটাখালী গ্রামের লোকজন জাল ফেলে নদীতে ব্যাপক তল্লাসী চালিয়ও সজলকে উদ্ধার করতে পারেনি। সজলের মায়ের বুকফাটা আহাজারিতে কাটাখালী গ্রামরে র্সবত্র শোকরে ছায়া নেমে এসেছে।
হোসনে আরা দুদিন ধরে বিষখালী নদী তীরে বুক চাপড়াতে চাপড়াতে শুধু বলছেন, অমার বাপে এইহানে ডোবছে,হে এইহান দিয়াই আবার ওঠবে ,মুই মোর বাজানরে লইয়্যা ঘরে যামু’।
এ ব্যাপারে বামনা থানায় উপপরর্দিশক আ. রহিম জানান, আমরা মৌখকিভাবে সংবাদ পেয়ে ঘটনাস্থলে চলে যাই এবং গ্রামবাসীসহ আমাদের লোকজন নিয়ে সজলরে লাশ েখাঁজা খুঁজি করেছি ,কিন্তু এখন র্পযন্ত সজলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখেঁাজ সজলের প্রতিবেশী জেলে সুধীর জানান, `বিষখালী নদী এর আগে আমাগো চাষরেজমি ও বসতঘর লইয়া গ্যাছে এহন আমাগোও লইয়া যাওন শুরু করছে'। সজলরে চাচা মতি মিয়া বলনে, নদীভাঙা ফিরাইতে পারলে আমাগো এমন দশা হইতো না'।
লেখাটি গত ১৮ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত হয়েছে-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




