যখন আমি কাজগুলোকে শুভরাত্রি বলে বিদায় দেই
তারপর সময়ের পা গুলো যেন আর চলে না
হয়তো রাতের চোখেও ঘুমের বড্ড তৃষ্ণা বলে ..
এমন শুনশান নিরবতা বড় অসহায় লাগে
এই নিথর রাত্র্রিতেও কিছু পাখির গুনগুন কান্নার শব্দ শুনি
তখন ভাবি আমি একা নই
বারান্দায় মাথা বাড়িয়ে চোখ মেলে তাকাই দূরে
আহা ! কি সুন্দর কুয়াশায় মুড়ে আছে পূর্ণরাত
যেন সুগন্ধ তুষারে মুড়ে আছে বৃক্ষসকল
কী যে সৌভাগ্য আমার
দক্ষিণের রাতগুলো কত সুন্দর !
-প্রান্তিক জসীম
১৭.১.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



