somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ, নছিহত ভাববেন না, নিছক মতামত

১৬ ই মে, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্লিজ, নছিহত ভাববেন না, নিছক মতামত
আমাদের দেশের গণমাধ্যম ও আবহাওয়া বিভাগের বিশেষজ্ঞদের আচরণে বিষ্ময় লাগে। গত তিন-চার দিন ধরে আবহাওয়ার বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এই তিনটি বন্দরের অবস্থান থেকে ঘূর্ণিঝড় মহাসেনের দূরত্ব ঘোষণা করা হচ্ছিল। শুরু থেকেই দেখা গেছে, এই তিনটি বন্দরের মধ্যে মংলা থেকে মহাসেন কাছাকাছি অবস্থান করছিলো। তার মানে এটি দক্ষিণ উপকূলের জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশালের ওপর আঘাত হানবে এটাই স্বাভাবিক। কিন্তু আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বার বার বলে আসছিলেন এটি চট্টগ্রাম ও কক্সবাজারে আঘাত করবে। আর অমনি আমাদের গণমাধ্যমের কর্মীরা চট্টগ্রাম, কক্সবাজারে হুমড়ি খেয়ে পড়লেন । দেশের গোটা প্রশাসনিক দৃষ্টি এখন চট্টগ্রাম ও কক্সবাজারে। আর এ কারণে বরগুনাসহ অন্য জেলাগুলো ঝুঁকিগ্রস্ত বাসিন্দারা বিভ্রান্ত হয়েছেন এবং তারা মনে করছেন এটা চট্টগ্রাম ও কক্সবাজাওে আঘাত হানবে। এই এলাকায় কিছুই হবে না। তাই অনেকেই তারা আশ্রয়কেন্দ্রে যাননি। অথচ আজ বুধবার দুপুরের দিকে বলা হলো, ঘূর্ণিঝড় মহাসেন প্রথমে আঘাত করবে পটুয়াখালীর খেপুপাড়া। আর খেপুপাড়া আঘাত করলে এর সীমান্তবর্তী জেলা বরগুনায় তার প্রভাব পড়বে শতভাগ। বরগুনা, পটুয়াখালী , ভোলা এই তিন জেলা হবে এই ঝড়ের ধ্বংসযজ্ঞের কেন্দ্রবিন্দু। কারণ, ঝড়টি প্রথমে যাবে খেপুপাড়া, বরগুনা ও পটুয়াখালীর ওপর দিয়ে। তখন তার যে শক্তি থাকবে তা এখান থেকে ২০০-৩০০ কিলোমিটার দূরত্বেও চট্টগ্রাম ও কক্সবাজারে গিয়ে থাকবে না। অথচ এখনো দেশের গণমাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারে মহাসেন আঘাত করবে এমন তথ্য প্রচার করা হচ্ছে। এই তথ্যের পেছনে না আছে যুক্তি না আছে বাস্তবতা। এটাকে কি বলা যায়, আমাদের গণমাধ্যম সংশ্লিষ্টদের উদাসীনতা, দায়িত্বহীনতা , অজ্ঞতা নাকি অন্যকিছু ? আমরা দেখেছি ঘূর্ণিঝড় সিডরের সময়েও একইভাবে কিছু গণমাধ্যম সাউথখালীকে বেশী গুরুত্ব দিয়েছে। কিন্তু সিডওে সবচেয়ে বেশী ধ্বংসযজ্ঞ হয়েছে উপক’লীয় জেলা বরগুনায়। সিডওে সারাদেশে যেখানে তিন হাজার ৩৫০ প্রাণ হারায় তারমধ্যে বরগুনায় প্রাণ হারায় এক হাজার ৬০০ লোক। অথচ সাউথখালীকে গণমাধ্যম হাইলাইট করায় বরগুনায় লাখ লাখ অনাহারি মানুষের মাঝে ত্রাণ পৌঁছাতে এক সপ্তাহের বেশী সময় লেগেছিলো। আমাদেও গণমাধ্যম আজকের প্রেক্ষাপটে অনেক এগিয়েছে। মানুষ, প্রশাসন এদের কথা বিশ্বাস করে। এজন্য গণমাধ্যমের আরো বেশী দায়িত্বশীল, যুক্তিযুক্ত, সত্যনিষ্ঠ হওয়া বাঞ্ছনীয়। না হয় গণমাধ্যমের প্রতি মানুষের উচ্চাশা হতাশায় পরিণত হবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×