ইচ্ছে করে পাখা দিয়ে পাখির মতো উড়তে
ইচ্ছে আমার দিন দুপুরে ফানুশ হয়ে ঘুড়তে।
ইচ্ছে করে আওলা কেশে বাউলা হয়ে নাচতে
ইচ্ছে আমার ঢাকের তালে ধিনাক ধিনাক বাজতে।
ইচ্ছে আমার সামনে রেখে পিছন ফিরে চলতে
ইচ্ছে আমার সিন্ধু হতে উজান পানে ঢলতে।
ইচ্ছে করে দূর অজানায় মেঠুপথে হাটতে
ইচ্ছে আমার সারাটাক্ষণ মুগ্ধ হয়ে থাকতে।
ইচ্ছে করে স্বপ্ন গুলো আকড়ে ধরে বাঁচতে
ইচ্ছে আমার কল্পনাময় জীবনটাকে গড়তে।।
=0=
15 মে 2015

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




