আমি একটি কবিতা লিখতে চাই,
যার প্রতিটি বর্ণে ফুটে উঠবে আমার দেখা কিছু মাদকসেবীর চড়ম প্রাপ্তি।
তা ভয়াবহ হলেও অদ্ভুত সত্য!!
কিন্তু কাকে দিয়ে শুরু করবো ঠিক ভেবে পাচ্ছিনা।
অবশেষে ঠিক করলাম এতো দূর খুজাখুজি করছি কেন?
আমি কে???
আমিইতো একজন মাদকাসক্ত।
শত চেষ্টার পরও আমার জীবন থেকে মাদক নামের অভিশাপটি চিরতরে মুছতে পাড়ছিনা।
আমাকে দিয়েইতো কবিতা হয়।।
আমার যুদ্ধের তলোয়ার প্রচন্ড ধারালো…
তবুও আমার মাদকসেবী রিপুকে কোন ভাবেই ঘায়েল করতে পারছিনা কেন??
হয়ত ঠিক তখন আমার যুদ্ধে বিজয় আসবে
যখন আমার কোন অস্তিত্বই থাকবেনা।।
আর কতো চেষ্টা বিফল হতে দেব
আমারতো প্রায় সবকিছুই হারিয়ে গেছে
না আছে সম্মান, না প্রাচুর্য
আমাকে আর কতোবার হারতে হবে
ঐ আত্নঘাতি মাদকের ছোবলে।
আর কতো অপমান, অবহেলা, সহ্য করার পর আমি ফিরবো…??
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




