আউটসোর্সিংয়ে বাংলাদেশের ব্যাপক সুযোগ থাকা সত্বেও, যথাযথ কারিগরী জ্ঞানের অভাবে আমরা খুব বেশি সাফল্য দেখাতে পারছি না । কিন্তু সঠিক দিক নির্দেশনা পেলে এবং পরিশ্রম করার মানুষিকতা থাকলে এ ক্ষেত্রে ভালো করা সম্ভব । এই বাস্তবতায়, বিডিওএসএন (http://www.bdosn.org) ও সিটিডি (http://www.ctd.com.bd) এর যৌথ মানব সম্পদ উন্নয়নের অংশ হিসেবে কিছু ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করছে । প্রশিক্ষণ কর্মশালাকে কার্যকারী করার জন্য সবার মতামত আশা করছি ।
পিএইচপি-র মাধ্যমে আউটসোর্সিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
পিএইচপি-প্রোগামিং আউটসোর্সিং এর অন্যতম বড় মাধ্যম । সব আউটসোর্সিং সাইটেই প্রচুর সংখ্যক পিএইচপি বিষয়ক কাজ রয়েছে । এই বাস্তবতায়, বিডিওএসএন ও সিটিডি যৌথ উদ্দোগে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে ।
২৫ ই সেপ্টেমবার থেকে এবিষয়ে ৫দিনের এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ প্রতিদিন চার ঘন্টা করে মোট ৫দিন অনুষ্ঠিত হবে। সীমিত আসনে প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। এই কর্মশালায় পিএইচপি বেসিক, বিভিন্ন ফাংশনালিটি, MySql ডাটাবেজ, HTML ও CSS সম্পর্কে ধারণা এবং কাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন বেসিস কতৃক সেরা ফ্রীল্যান্সার হিসেবে নির্বাচিত এনায়েন হোসাইন রাজিব এবং এস. এম. আবু সাঈদ, সিনিয়র ওয়েব ডেভলোপার, টেকনোবিডি । প্রশিক্ষনের জন্য রেজিস্ট্রেশন ফী ৩০০০ (তিন হাজার টাকা)।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : ইমরান (01723385060), আয়ুব সরকার (01191385551) । রেজিস্ট্রেশন শুরু হবে ১৭ ই সেপ্টেমবার থেকে ।
কোর্স কনটেন্ট/ আউট লাইন : http://tinyurl.com/3sz3soj
জুমলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
১ লা অক্টোবর থেকে এ বিষয়ে ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সীমিত আসনে প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন করতে পারবেন । এই কর্মশালায় জুমলা সম্পর্কে ধারণা এবং কাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। এই কোর্সে জুমলা কনটেন্ট ম্যানেজমেন্ট , টেমপ্লেট ডিজাইন, বিভিন্ন মডিউল ও কম্পোনেন্ট ম্যানেজমেন্ট ও তৈরি, জুমলা সিইও, জুমলা সিকুরিটি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে । এতে নিজে নিজে প্রজেক্ট করার সুবিধাও থাকবে । প্রশিক্ষক হিসেবে থাকবেন জুমলা বিষয়ক বইয়ের লেখক পার্থ সারথি কর। প্রশিক্ষনের জন্য রেজিস্ট্রেশন ফী ৩০০০ (তিন হাজার টাকা)। রেজিস্ট্রেশন ফী এর মধ্যে তিন দিনের দুপুরের খাবার ও হালকা নাসতা অন্তরভুক্ত ।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : ইমরান (01723385060), আয়ুব সরকার (01191385551) ।
কোর্স কনটেন্ট/ আউট লাইন : http://tinyurl.com/3genhtl
ধন্যবাদ !!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


