somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক সাইবার যুদ্ধ (!!) (বাংলাদেশ বনাম ভারত) : আমাদের করনীয়

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ প্রথমেই বলে রাখি আমি সীমান্ত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই একই সাথে হ্যাকিংয়েরও বিপক্ষে । তবে দৃঢ়ভাবে হ্যাকারদের অ্যানালাইটিক্যাল পাওয়ার ও লেগে থাকার কোয়ালিটিকে পজিটিভলি ব্যবহারের পক্ষে । ]

সাম্প্রতি বাংলাদেশ ও ভারতের বেশ কিছু সংখ্যক ওয়েব সাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে । অনেকে এটাকে সাইবার যুদ্ধের নামে গ্লামারাইজ করার চেষ্টাও করছেন । কিন্তু আমার মতে, এ ঘটনার সাদৃশ্য দেয়া যায় এভাবে, কেউ একজন অন্যের বউকে রেপ করেছে এবং এর শাস্তি স্বরুপ নির্যাতিতের স্বামী ধর্ষকের বোনকে রেপ করে প্রতি্শোধ নিচ্ছে । এখানে ক্ষতিগ্রস্থ হচ্ছে তারাই যাদের হয়তো মূল আপরাধের সাথে কোনই যোগ স্বযোস (ইনভলভেন্ট নেই) । একই ভাবে বাংলাদেশের ও ভারতীয় বেশিরভাগ হ্যাক্ড ওয়েব সাইট সংশ্লিস্ট প্রতিষ্ঠানের সাথেই হয়তো সীমান্ত হত্যাকান্ডের কোন সম্পর্ক নাই ।

বাংলাদেশী বা ভারতীয় যেসব হ্যাকাররা এই যুদ্ধে (!!!!) সামিল, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেকোন যুদ্ধের পূর্বে ঠিক করে নিতে হয় নিজের সাইবার জোন । নরমাল যুদ্ধে অনেকটা নিজের আয়ত্বে থাকা এলাকার মতো । এবং যেকোন যুদ্ধ পরিকল্পনাবিদ বা সৈনিক, প্রথমেই তার সেই নিজের এলাকার নিরাপত্তা নিশ্চিত করে তারপর আক্রমন করে । এখন দুই সাইবার ফ্রন্টের কারোরই নিজ সাইবার জোনের (বাংলদেশ ও ভারত) উপর কর্তৃত্ব নেই । ইচ্ছা করলেও তাদের সেই নিয়ত্রন পাওয়া সম্বব নয় । সুতরাং ব্যাপারটা হয়েছে কে কার দেশের কয়টা প্রতিষ্ঠানের ওয়েব সাইট ডিফেসমেন্ট করলো সেই হিসেবের যুদ্ধ (Only Number matters), ভুক্তভোগী হয়তো জানেও না তার আপরাধ ।

হ্যাকরাদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু ওয়েবসাইটের পেজ ডিফেসমেন্ট করে সরকারের দৃষ্টি অকর্ষন করা যায় না । সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য দরকার জাতীয় বা আর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ন তথ্যের নিয়ন্ত্রন নেয়া ।

যাই হোক এখন একজন নিরাপত্তার ছাত্র হিসেবে বলতে চাই, যুদ্ধ যেহেতু শুরু হয়েছে সুতরাং আমাদেরকে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । ডিফেসমেন্ট ধরনের আক্রমন থেকে রক্ষা পেতে নিচের পদক্ষেপ নেয়া যেতে পারে ।

প্রতিরোধ :

সিস্টেম ও নেটওয়ার্ক :

১. প্রথমেই ওয়েব সাইটটি যে ওয়েব সার্ভারে আছে, তাতে কোন ভার্নাবিলিটি আছে কিনা তা পরীক্ষা করতে হবে । কোন ত্রুটি পাওয়া গেলে তা ফিক্স করতে হবে ।

২. যত দ্রুত পারা যায় লেটেস্ট ওয়েব সার্ভারে আপগ্রেড করা । সম্ভব হলে আপারেটিং সিস্টেমেরও লেটেস্ট ভার্সনে আপগ্রেড করা ।

৩. সিস্টেমের জন্য কোন সিকিউরিটি প্যাচ থাকলে তা ইন্সটল করা ।

৪. সার্ভারের ফায়ারওয়ারটি চেক করা ও শক্তিশালী করা ।

৫. সার্ভারের অব্যবহুত পোর্টগুলো বন্ধ করে রাখা ।

৬. ভালো মানের IDS/IPS (Intrusion Detection System/ Intrusion Prevention System) ইন্সটল করা ।

ওয়েব অ্যাপ্লিকেশন :

৭. সে ওয়েব সাইটটি বা ওয়েব অ্যাপ্লিকেশনটি আছে তার ভারনাবিলিটি চেক করা । বিশেষ করে, SQL Injection, Cross Site Scripting, Cross Site Forgery, Buffer Over flow এই ধরনের ভারনাবিলিটি চেক করা ও ফিক্স করা ।

৮. অ্যাডমিন ও সিপ্যনেলের (সার্ভার অ্যাডমিনিস্টেশন) পাসওয়ার্ড পরিবর্তন ও শক্তিশালী করা ।

৯. ওয়েব সাইটি যদি কোন ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে তৈরী করা হয় (যেমন: বাংলেদেশের অনেক সরকারী ওয়েব সাইট জুমলায় করা ) তবে তা দ্রুত লেটেস্ট ভার্সনে আপগ্রেড করা ও কোন সিকিউরিটি প্যাচ থাকলে তা ইন্সটল করা ।

১০. সকল ধরনের ফাইলের বিশেষ করে কনফিগারেশন ফাইলের রাইট (write) অ্যাকসেন না দেয়া । কোন ড্রাইভেও রাইট (write) অ্যাকসেন না দেয়া । কাজের প্রয়েজনে দিতে হলেও কাজ শেষ হলে সেই অ্যাকসেস রিভোক করা ।

প্রতিকার:

১. নিয়মিত সাইটের ব্যাকআপ রাখা । ব্যাকআপ ফাইল সিকিউড প্লেসে ও সিকিউড ভাবে রাখা । যাতে ডিরেক্টরী ব্রাউজিংয়ের মাধ্যমে তা পাওয়া সম্ভব না হয় ।

২. দুর্ভাগ্যবশত সাইটি হ্যাক হলে, সাইটের সব কনটেন্ট ডিলিট করে দিতে হবে । তার পর ব্যাকআপ থেকে পুরো সাইটি আবার চালাতে হবে । কোনভাবেই শুধু ডিফেসমেন্ট করা পেজটি রিপ্লেজ করে সন্তুষ্ট থাকা যাবে না । কারন হ্যাকারা অন্য ডিরেক্টরীতে কোন ম্যালেশিয়াস (খারাপ) কোড রেখে দিতে পারে ।

৩. সাথে সাথে অ্যাডমিন ও সিপ্যানেলের পাসওয়ার্ড চেন্জ করতে হবে ।

সবশেষে বলতে চাই সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক । সকল অন্যায় ও অবিচার দূর হোক । জয় হোক মানবতার ।


হ্যাকারদের উদ্দেশ্যে বলতে চাই : Great power comes with a greater responsibility.

সবার জন্য শুভ কামনা ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×