somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চ।ন্দু
কি এবং কেন এটা জানার চেষ্টাতেই জীবনের শেষ পর্যায়ে চলে এলাম কিন্তু কিছুই জানা হল না। হতাশা আর আফসোসে ভরা এ জীবন এখন গন্তব্যের পথে।

একটি বিয়ে ও একটি কনসার্ট।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় দুষ্টুমি করেছি অনেক, এমনকি কলেজ ভার্সিটি লাইফেও। কলেজে ২য় বর্ষে পড়ার সময় ৪র্থ বর্ষের মুরাদ ভাই রাত সাড়ে এগারটার দিকে আমাকে ডাকলেন। বললেন: যাবা নাকি? আমরা যাত্রা দেখতে যাচ্ছি।
আমি কখনও যাত্রা দেখতে যাইনি- ঐ প্রবাদটার কারণে, 'যাত্রা দেখে ফাতরা লোকে।'
যাইহোক বললাম: ও, যাত্রা! অবশ্যই যাবো।'

রাত রারোটার দিকে আমরা ৩০ জনের মত পাহাড়তলী স্কুলের মাঠে পৌঁছুলাম। আমাদের দলে সবাই ৩য় ও ৪র্থ বর্ষের , কেবল আমিই ছিলাম ২য় বর্ষের। যাইহোক, আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে ১ম শ্রেণীতে বসা সামনের দু'সাঁরির সবাইকে তুলে দিলাম তাদের সিট থেকে। সবাই হৈ চৈ করতে লাগল, কারণ তারা ২০০ টাকা দিয়ে টিকেট কেটে সিটে বসেছে। তখন দায়িত্বরত লোকরা স্কুলের সভাপতিকে খরব দিল। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সাথে এল থানার ওসি। ওসি যখন দেখল আমরা কারা, তখন তিনি আর আমাদেরকে ঘাটালেন না। মুরাদভাই সভাপতিকে বললেন: আমাদের কারও সারারাত ধরে যাত্রা দেখবার শখ নেই। আমরা শেফালী ঘোষের গান ও জরিনার ড্যান্স দেখেই চলে যাব।'

সভাপতি বললেন: এ অনুষ্ঠান হচ্ছে স্কুলের উন্নয়ণ কল্পে কিছু ফান্ড তৈরীর জন্যে। আপনাদেরকে নিশ্চয়ই আর বুঝিয়ে বলা লাগবে না।
মুরাদভাই বললেন: ঠিক আছে আমরা বিষয়টা দেখব।
যাইহোক, গান শুনে ও ফাতরা নাচ দেখে রাত দেড়টার দিকে আমরা ক্যাম্পাসে ফিরে এলাম। অবশ্য আমরা আসবার আগে চাঁদা তুলে ১০০০টাকা স্কুল কমিটিকে দিয়েছিলাম।

তো যা বলছিলাম, এমননি একটা ফালতু কাজ করলাম আজ আমি ও আমার বন্ধু জিয়া। গিয়েছিলাম এক বন্ধুর বাসায় কাঁঠাল বাগানে। ওখান থেকে বেইলি রোডে আমার বাসায় ফেরার পথে হাঁটতে হাঁটতে যখন নেভী চিফের বাসার গলিতে ঢুকলাম, দেখলাম লেডিস ক্লাবে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। জিয়া বলল: বাসায় গিয়ে তো আমার ঠান্ডা ভাত খেতে হবে, তার চেয়ে চল এখান থেকে বিয়েটা খেয়ে যাই।
আমি বললাম: তা বেশ বলেছিস, চল যাই।

তো ভিতরে গিয়ে এক টবিলে দু'জন বসে পড়লাম। পাশের টেবিলে দেখি আমার ছোট ভাইয়ের এক বন্ধু, ঢাবির টিচার তার বৌ-বাচ্চা নিয়ে বসেছে। আমি তাড়াতাড়ি জিয়াকে বললাম: এ টেবিলে না অন্য টেবিলে বসতে হবে।

অন্য এক টেবিলে গিয়ে বসলাম। তারপর খাওয়া-দাওয়া সেরে ধীরে সুস্থ্যে বেরিয়ে পড়লাম। নাহ আর কোন পরিচিত লোকের সাথে দেখা হয়নি। আমরা যখন রেড ক্রিসেন্ট হসপিটালের সামনে আসলাম, কানে ড্রামের আওয়াজ এল। এগিয়ে দেখি কনসার্ট হচ্ছে অফিসার্স ক্লাবে। তো জিয়াকে বললাম কনসার্টটা দেখে গেলে কেমন হয়?
ও বলল: ভালই তো এ বয়সে তো কনসার্ট টনসার্ট দেখা হয়না তেমন।
বললাম: তাহলে চল।

প্রচন্ড ভীড়, গেটের বাইরে রাস্তায়। গেটে গিয়ে পকেট থেকে ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে দেখালাম।
দারোয়ান আমার কার্ড নয়, আমার দিকে নজর দিল এবং গেট খুলে দিল। ভিতরে ঢুকলাম, সচিবালয়ের কর্মকর্তাদের ছেলে মেয়ে বৌ দিয়ে পুরো প্যান্ডেল ভরা। যাইহোক স্টেজে নজর দিলাম, সুনিধি চৌহান গাইছে। সে যে বাংলাদেশে এসেছে এখবরই তো জানিনে। যাহোক পুরো আসর জমজমাট। বেশ ভালই লাগছিল সুনিধির গান। তবে তার মাত্র দু'টো গান শুনেই চলে আসতে হল। কারণ কনসার্ট শেষ।

কনসার্ট থেকে এসেই এ লেখা। এই বয়সে আমরা দু'বন্ধু এমন কাজ করলাম ভেবে এখন বেশ লজ্জা লাগছে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×