জীবনে শুধু ছেড়েই গেলাম...
আড়াই বছর বয়সে মায়ের দুধ ছাড়লাম,
ক্লাস ফোরে উঠে ছাড়লাম পেন্সিল।
এরপর, বারোতে হাফপ্যান্ট,
সতেরোতে নখ কামড়ানো,
চুলের মাঝে সিঁথি করা ছাড়লাম।
ছেড়ে এলাম কৈশোর প্রেম, ডায়েরি লেখা,
ভোরে ঘুম থেকে উঠে পড়ার দারুণ অভ্যেস!
এসএসসিতে উচ্চতর গণিতে ৪ নম্বর,
কলেজে উঠে নিয়মমাফিক লেখাপড়াটাই ছেড়ে দিলাম।
তোমার সাথে কথা বলার অজুহাতে রাতে ঘুমানো ছেড়েছি...তারপর কথা বলা।
আর এইতো সেদিন 'তোমাকে'ই ছেড়ে দিলাম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




