দিনাজপুরের কেউ আছেন? নিচের নিউজ টুকু কপি-পেষ্ট, কতটুকু সত্য জানা থাকলে কেউ জানাবনে! (কিউরিয়াস মাইন্ড)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনাজপুরে শহীদ মতিয়ার রহমানের জানাযা-দাফনে জনতার ঢল
জানাযা শেষে শহীদ মতিয়ার রহমান মতির দাফন চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
সকাল থেকেই জানাযায় শরীক হতে দূর-দূরান্ত থেকে মানুষের ঢল নামে নশরতপুর ফকিরপাড়া হাফেজিয়া মাদরাসা অভিমুখে। সাড়ে ৯টা নাগাদ তিল ধারণের জায়গা ছিল না মাদরাসা মাঠে। কোন জানাযায় এতো লোক ওই এলাকার মানুষ আর কখনও দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সকাল সাড়ে ১০টায় জানাযা শুরু হয়। শেষে নিহত মতিয়ারের বাবা আব্দুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে চিরিরবন্দরের রাণীরবন্দর ও নশরতপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে গুলীবিদ্ধ হয়ে নিহত হয় মতিয়ার রহমান মতি। গুলীবিদ্ধ হয়ে আহত হওয়ার পর পুলিশ তাকে আটক করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। কিন্তু পথিমধ্যেই মতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর পুলিশের দায়িত্বহীনতার কারণে গত সোমবার দুপুর পর্যন্ত মতির লাশ দিনাজপুর থেকে বহন করা এ্যাম্বুলেন্সেই পড়ে ছিল। মৃত্যু সংবাদ পেয়ে মতির বাবা আব্দুর রহমানসহ পরিবারের লোকজন ঢাকায় গিয়ে লাশ নিয়ে গতকাল মঙ্গলবার ভোরে দিনাজপুরে পৌঁছায়। এদিকে নিহতের বড় ভাই খোদা বক্স দিনাজপুর জেল হাজতে থাকায় দাফন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। যে রাতে মতিয়ারকে গুলী করে পুলিশ হত্যা করে, সে রাতেই বড় ভাই ডা. খোদা বক্সকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে নেয়।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬
আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকাভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬

স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত...
...বাকিটুকু পড়ুন
এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,...
...বাকিটুকু পড়ুন