বার্তা২৪ ডটনেট
ঢাকা, ২৯ মে: ঢাকা শহরের যানজট নিরসনে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ ও বাসের সেবার মান বাড়ানোর দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নাগরিক সংরক্ষণ ফোরাম (নাসফ), প্রত্যাশা, ঢাকা সাইক্লিং ক্লাবসহ ১২ টি সামাজিক সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
বাপার সদস্য ইকবাল হাবিবের সভাপতিত্বে সেবার নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নুর উদ্দিন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আব্দুল হাই মজুমদার, নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়না, ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান প্রমুখ বক্তব্য দেন।
বাপার সদস্য ইকবাল হাবিব বলেন, “আমাদের দেশে পথচারীদের চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। রেলপথ সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও রেলপথের উন্নতি হয় না। কিন্তু দেশে প্রাইভেটকারের হার অবারিতভাবে বাড়ছে। আমাদের গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।”
নাসাফের সভাপতি হাফিজুর রহমান ময়না বলেন, “যারা সত্য কথা বলছেন তাদের ওপর নির্যাতন হচ্ছে। প্রধানমন্ত্রী গণপরিবহণের উন্নতির কথা বলছেন কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। আমরা আশা করব বিআরটিসির মাধ্যমে গণপরিবহণ বাড়িয়ে গণমানুষের সমাস্যার সমাধান করবেন। প্রাইভেট কারের ওপর অধিকহারে কর আরোপ করে প্রাইভেট কারকে নিয়ন্ত্রণ করবেন।”
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



