এবারের বিশ্বকাপের ৩২ টি দেশের স্কোয়ার্ডে আছে বিচ্ছিন্ন ভাবে মোট ১১০ জন ইংলিশ লীগের খেলোয়াড়।
তাই এবারের বিশ্বকাপে সব খেলায় ইংলিশদের কিছুটা ছোয়া থাকবেই।
১৯৮০-৯০ দশকের দিকে টিভিতে ইংলিশ লীগের গতিময় ফুটবল দেখে ইংল্যান্ড ভক্ত হয়ে পরি। এক সময় পুরো ক্লাসে আমিই ছিলাম একমাত্র ইংল্যান্ড টিমের সমর্থক। তখন BBC রেডিওতেও প্রতি শনিবার ইংলিশ লীগ ফুটবল কমেন্ট্রি হত। ফুটবল ইউকে তে যে কতটা জনপ্রীয় না দেখলে বোঝা যায় না, শনিবার স্টেডিয়ামের সিট কখনো খালি দেখা যায় নি। দুরের একটি ছোট শহরে থার্ড ডিভিশনের খেলাতেও স্টেডিয়াম ভরপুর দর্শক .... আলোচনা ... বাজি ধরা .. কত কি!
ফুটবলের সুতিকাগার লন্ডন, আধুনিক ফুটবলের জন্ম, খেলার আইন ও লীগ খেলার প্রচলন এখানেই সুরু হয়েছিল।
ইংলিশ লীগ বিশ্বের সবচেয়ে জনপ্রীয় লীগ, বিশ্বের বড় বড় ইনভেষ্টররা ইংলিশ লীগের টিমে বিনিয়োগ করে থাকে, পৃথিবীর নামি দামী ফুটবলারদের স্বপ্ন থাকে একসময় ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পাবে।
এবারের বিশ্বকাপ স্কোয়ার্ডে ব্রাজিলের ৬ জন ও আর্জেন্টিনার ৩ জন ইংলিশ লীগের
খেলোয়াড়। ফ্রেঞ্চ ৩০ জনের স্কোয়ার্ডের ১০ জনই ইংলিশ লীগের।
এবারের বিশ্বকাপের ৩২ টি দেশের স্কোয়ার্ডে আছে বিচ্ছিন্ন ভাবে মোট ১১০ জন ইংলিশ লীগের খেলোয়াড়। অনেকে সেকেন্ড বা থার্ড ডিভিশনেও খেলে নিজেকে ধন্য মনে করে। বিশ্বকাপে খেলার সময় ইংল্যান্ডের মাটির কথা তাদের মনে থাকবেই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



