somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিজভি-গয়েশ্বর মাথা ঠিক আছে তো ....

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী বললেন? – “পঁচাত্তরের পটপরিবর্তনের পর জেলখানায় চার নেতাকে হত্যা করা হয়। ওই সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতারা। আর জিয়াউর রহমান ওই সময়ে বন্দি ছিলেন। জিয়াউর রহমানের কৃপায় শেখ হাসিনা দেশে ফেরার অনুমতি পান। ওনার অনুমোদন ক্রমে আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল। শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেয়া ছিল জিয়ার একটি ভুল”।

ও তাহলে অনুমতি দেয়া না দেয়ার একটা ব্যাপার ছিল?
৬১ জন সহ মুজিবকে নির্বংশ করা, জেলে বাকি মাথাগুলো খতম করার পর আর দু-চারজন তো বাকি ছিল, অলিখিত মৃত্যুপরয়ানা, অলিখিত হুলিয়া ছিল তাহলে? তা না হলে একজন বৈধ সিটিজেনের অনুমতি নেয়ার প্রশ্ন কেন গয়েশ্বর বাবু?

তাহলে স্বীকার করছেন জিয়া ছিল সবকিছুর মাস্টারমাইন্ড। মুজিবকে নির্বংশ করা, অলিখিত মৃত্যুপরয়ানা, অলিখিত হুলিয়া! সবকিছু বহাল রাখা তার পরিকল্পনায়ই। সত্য স্বীকার করে নেয়ার জন্য ধন্যবাদ।

জিয়া বন্দি ছিলেন?
বন্দি ছিলেনটা কি জিনিস? ভয়ে ঘর থেকে বের না হওয়াটা বন্দি? ভন্ডামি আর কত? পঁচাত্তরের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার আগের রাতেই তো অলিখিত ভাবে সেনাবাহিনীর চিফ অব স্টাফ বনে যান। ১৫ই আগষ্ট সকালে জিয়ার বাসভবনে – “স্যার ব্যাড নিউজ, প্রেসিডেন্ট ইজ ডেড। দাড়ী সেভ করতে করতে জিয়ার নির্লিপ্ত জবাব – “সো হোয়াট! ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার …”।

আর সেই রাতে মুজিবের ফোন পেয়ে ‘কাপুরুষ’ কর্নেল শফিউল্লা পাইক পেয়াদা ডেকে দেখে কেউ নেই, কেউ আসে না, নিচতালার ড্রাইভার টা পর্যন্ত নেই, গেটের দারোয়ানটাকেও দেখা যাচ্ছে না। কেউ ফোন রিসিভ করছেনা! ‘কাপুরুষ’ কর্নেল বাধ্য হয়ে মুজিবকে বললেন “স্যার! আমি কিছুই করতে পারছিনা, আপনি এক কাজ করেন, বাসা থেকে পালিয়ে যান”।

পরে অবশ্য ‘কাপুরুষ’ কর্নেলকে দয়া করে না মেরে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল। পঁচাত্তরে মুজিব হত্যাকান্ডের কয়েকঘন্টার মধ্যেই জিয়া চিফ অব স্টাফ! কে বানালো তাকে সেনা চিফ? বলতে পারলেন না কেন “খুনি আফিসারদের সাথে আমি নেই, ওদের দেয়া দেয়া প্রমোশন-পদ নিব না।”

জিয়াউর রহমান জেল হত্যার সময়ে বন্দি ছিলেন?
বাইন্ধা রাখছিল? না বাসায় ছিলেন? টেলিফোন তো চালুই ছিল। তার দলের সেই খুনির দল মিরজাফর মোসতাককে নিয়ে বঙ্গভবনে, পরাজয়ের আভাস পেয়ে বুদ্ধিজীবি হত্যার অনুকরনে (পরাজয়ের আগে মাথাগুলোকে খতম করা) জেল হত্যার জন্য খুনিদের জেলে পাঠায়। জেলার ঢুকতে না দিলে প্রথমে ফারুকের ফোন, পরে কাজ না হলে মোসতাক নিজেই জেলারকে ফোন – “আমি প্রেসিডেন্ট বলছি, ওদেরকে অস্ত্র সহ ভেতরে যেতে দিন, আমি অর্ডার করছি।”
তখন ওই সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতারা, ওরাই (নিজেদের) মেরেছে (বা আত্নহত্যা করেছে) বলে আর লোক হাসাইয়েন না।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৯
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×