somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের অনুরোধ রাখলো ফেসবুক।

৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমবারের মতো তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিল ফেসবুক।
ফেবুর একটি অফিসিয়াল সংক্ষিপ্ত রিপোর্ট থেকে এ খবর পাওয়া গেছে। ফেসবুক মুলত একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সরকার অনেক সময় ফেসবুকের কাছে বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করে। লোকবল কম থাকার পরও স্বচ্ছতা, জননিরাপত্তা ও জনস্বার্থে ফেসবুক কিছু কিছু একাউন্ট তথ্য বিভিন্ন দেশের সরকারকে জানায় বা প্রয়জনে পাবলিক করে।

দেখা গেছে, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ফেবু কতৃপক্ষকে ১২টি অনুরোধ পাঠিয়েছিল। এসব অনুরোধে মোট ৩১ জন সন্দেহজনক ব্যবহারকারী সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। ফেসবুক জানাচ্ছে, এসব অনুরোধের ১৬.৬৭ শতাংশ অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক। ফেসবুকের এ সংক্ষিপ্ত উপাত্তে আরও বলা হয়, গত জুলাই-ডিসেম্বর, ২০১৫ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুরোধে ৪টি কনটেন্ট বন্ধ করতে বলা হয়েছিল, সেসব অনুরোধের ১০০% মেনে ৪টি কন্টেটই বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে কখনই তথ্য চেয়ে ফেসবুকের কাছে পাঠানো সরকারের কোন অনুরোধ আমলে নেয়নি ফেবু কতৃপক্ষ।

তবে ২০১৫ সালের এ মেয়াদকালে সরকারের পাঠানো অনুরোধের সংখ্যা ছিল অন্যবারের চেয়ে অনেক বেশি। ফেসবুকের উপাত্তে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৬টি সময়কালের কথা উল্লেখ আছে। আগের ৫ বার সরকার মোট ১৬টি অনুরোধের মাধ্যমে ৩৭টি অ্যাকাউন্ট স¤পর্কে তথ্য চেয়েছিল। অথচ, সর্বশেষ অর্থাৎ ২০১৫ সালের জুলাই-ডিসেম্বরের ৬ষ্ঠ সময়সীমাটিতে সরকার মোট ১২টি অনুরোধের মাধ্যমে ৩১টি অ্যাকাউন্ট তথ্য চেয়েছিল।


এর আগে ২০১৩ সালের জুলাই-ডিসেম্বর সময়কালে, বিটিআরসি’র প্রবল অনুরোধে তিনটি গ্রুপ/পেইজে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল ফেসবুক। তখন বলা হয়, ওই পোস্টগুলোতে যুদ্ধাপরাধ বিচার, রাষ্ট্রের সমালোচনাকে নিষিদ্ধ করে প্রণীত স্থানীয় আইন লঙ্ঘণ হয়েছিল বলে অভিযোগ করেছিল বিটিআরসি।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ২০১৫ সালের নভেম্বরের মাঝামাঝি চাঞ্চল্যকর সাকা-মোজাহেদ ফাঁসির দুদিন আগে নিরাপত্তার অজুহাতে ফেসবুক বন্ধ করে দেয়। এরপর পরের মাসে নতুন দায়িত্ত্বপ্রাপ্ত জনপ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের উদ্দ্যগে ৬ই ডিসেম্বর ফেসবুকের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সিঙ্গাপুরে আরো একদফা বৈঠক হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠক শেষে বলেছিলেন, ফেসবুক কর্তৃপক্ষ অবশেষে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। এ বৈঠকের দুয়েকদিন পরই বাংলাদেশে পুনরায় ফেসবুক চালু করে দেয়া হয়েছিল।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×