
কোপাচ্ছে যারা এরা সবাই একসময় শিবির করত, আগের ধরাপরা জঙ্গিরাও বিম্পি-জামাতের অনুসারি ছিল একসময়।
মুল ইন্ধনদাতা, হুকুমদাতা, অর্থদাতা এরা আগেই চিহ্নিত। এরা সবাই বিম্পি-জামাত অথবা তাদের ভাড়াটে।
এদের কনসালটেন্ট মেন্দি সাফাদি, রিটা কাৎজ দের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।
কোপাবে বিম্পি-জামাত। রিটা বিদেশ থেকে বলবে আইএস!
আইএস আগেই বলেছে যারাই যেখানে গুলি করবে বা কোপাবে বিসমিল্লা বলে বলে আমাদের নাম নিলেই হবে। আর কিছু লাগবে না
যারা বলে এসবের সাথে রাজনীতি মিলাবেন না, তাদের থাবড়ানো উচিত।
* সংযোজন
দিপন হত্যা ও শুদ্ধস্বরের টুটুলের উপর চাপাতি হামলাকারিদের একজনকেও ধরা সম্ভব হয়েছে।
৩১ অক্টোবর ২০১৫ তে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ও আজিজ সুপার মার্কেটের ‘জাগৃতি’ প্রকাশনার কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের ওপর পৃথক হামলার ঘটনা ঘটে। এতে দীপন নিহত হন এবং টুটুলসহ তার সঙ্গে থাকা ব্লগার তারেক রহিম ও রণদীপম বসু মারাত্মক আহত হন।
পুলিশ তদন্ত করে এসব খুন সহ লেখক অভিজিৎ রায়সহ ১০ জন লেখক, ব্লগার ও ভিন্নমতাবলম্বী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত ১৯ মে শিহাবসহ এবিটির ৬ সদস্যের নাম ও ছবি ঢাকা মহানগর পুলিশের অফিশিয়াল সাইটে প্রকাশ করেছিল ডিবি।
মোস্ট ওয়ান্টেড এই আসামিদের ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষনা করা হয়েছিল
ধৃত শিহাবের বাড়ি চাঁদপুরে হলেও সে বড় হয়েছে চট্টগ্রামের হালিশহরে। শিহাব চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে। পরে ২০১৫ সালে সে জঙ্গিদের সাথে যুক্ত হয়। এর কিছুদিন পরেই সংগঠনের হাইকমান্ড থেকে শিহাবকে ঢাকায় একটি কাজে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। সেভাবে ঢাকায় আসে শিহাব। এখানে এসে মহাখালীর একটি মেসে তাদের ৫ জনকে ওঠানো হয়। এ মিশনের সার্বিক সমন্বয় করে শরীফ নামে একজন।
‘মহাখালীর ওই মেসে শিহাবসহ মোট ৫ জনকে চাপাতি চালানোর ওপর দেড় মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিহাবের নেতৃত্বে ৫ জন খুনি পাঠানো হয় ধানমন্ডির শুদ্ধস্বর প্রকাশনীর টুটুলকে হত্যা করতে। এ সময় শিহাব প্রথমে চাপাতি দিয়ে টুটুলকে ৩টি কোপ দেয়, এরপর অন্যান্যরা কোপায়, মারা গেছে মনেকরে নেমে এরপর পাশের একটি মসজিদে ঢুকে সেই রক্তাক্ত হাত ও চাপাতি ধুয়ে নেয়। মসজিদ ও অজুখানা সব সময় তালাবন্ধ থাকলেও তখন কে খুলে দিয়েছিল এখনো জানা যায়নি। পরে টুটুলকে নিহত করতে না পারায় শিহাবকে কঠিন তিরস্কার করা হয়।

DMP ২০১৫ ওয়ান্টেড তালিকায় শিহাব।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



