
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়না ..
রাত ১০টার দিকে গাড়ী তাঁর সরকারি বাসভবন ত্যাগ করছিল।
গাড়ীর পেছনে একপ্লাটুন নিরাপত্তারক্ষী বোঝাই পিকআপ গাড়ী
রাত ১১টা ৫৫ মিনিটে তার অস্ট্রেলিয়াগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
গাড়ীটি সরকারি বাসভবনের কাকরাইল মসজিদ সংলগ্ন গেটের সামনে আসলে, ভারি ক্যামেরা যন্ত্রপাতি সহ একদল সাংবাদিক অপেক্ষা করছিল। তাঁকে বহনকারী গাড়িটি চলে যাচ্ছিল। কি মনে করে তিনি ড্রাইভারকে গাড়ী থামাতে বলেন। তিনি নিজেই গাড়ি থেকে নামেন। গাড়ির ভেতরে প্রধান বিচারপতির স্ত্রী ও অন্যান্নদের দেখা গেছে। গাড়ি থেকে নামার পর প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে এক থেকে দু-তিন মিনিট কথা বলেন। পরে সবার উদ্দেস্যে হাত নেড়ে আবার গাড়িতে ওঠেন। এর পরপরই তাঁর গাড়িটি এয়ারপোর্টের দিকে চলে যায়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যা বলেছেন -
দেশ ছাড়তে বাধ্য করা হয়নি। আমি নিজে থেকেই ছুটি নিয়েছি।
না, আমি অতটা অসুস্থ নই,
ছুটি নিয়েছি। নিজেই ছুটি নিয়েছি।
দেশ ছেড়ে যাব কেন? ছুটি শেষ হলেই ফিরে আসছি।
কারও সঙ্গে আমার বিরোধ নেই।
রায় নিয়ে সরকারকে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে।
বিচার বিভাগ স্বাধীন থাকুক, এটাই আমি চাই।
ওনাকে বন্দি করে রাখা হয়েছে, ছুটির দরখাস্ত জাল, স্বাক্ষরও জাল!
বিম্পি-ছাগুদের স্বপ্ন ভেস্তে গেল।
উনি বন্দি নন, ছিলেন না। স্বাক্ষরও জাল নয়।
বন্দি হয়ে থাকলে ওনার নিরাপত্তায় রক্ষীরা ওনাকে গাড়ী থামাতে দিতেন না, কথা বলতে দেয়া তো আরো দুরের বিষয়।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



