কল্পনা চাকমা
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কল্পনা চাকমা- এম.এম. হাওলাদারএকটি প্রতিবাদী কণ্ঠকে
চিরতরে স্তব্ধ করে দিতে
সকল প্রস্তুতি সম্পন্ন।
কিছু বুঝে ওঠার আগেই
চারদিক থেকে ঘিরে ফেলে
জলপাই-সবুজ হায়েনার দল।
অত্যাচারী-শোষকের বিরুদ্ধে
রুখে দাঁড়ানোর পরিণতি -
যমদূতের রক্তচক্ষু।
তবুও বাঁচার চেষ্টা, আর্তনাদ -
"দাদা... দাদা... মরে বাজা..."
নির্লজ্জ রাষ্ট্র তখনও নিশ্চুপ।
দু'হাত পেছন দিকে বাঁধা,
কাপড়ে বাঁধা চোখ;
রাইফেলের গর্জন।
জীবন বাঁচাতে ভাইয়েরা
আশ্রয় খোঁজে অন্ধকারে;
ঝাঁপ দেয় জলে।
নির্বাক মানচিত্রকে
অভিশাপ দেয় -
লাল-সবুজের পতাকা।
পিঠে রাইফেলের নল,
সশস্ত্র হায়েনাদের হুঙ্কার;
অন্ধকারে মৃত্যুর হাতছানি।
স্বাধীনতাকে ধিক্কার দেয়-
ত্রিশ লাখ শহীদ,
আর দুই লাখ নির্যাতিতা।
বাঘাইছড়িতে গভীর রাত্রি,
কাচালং এর তীর ধরে
এগিয়ে চলে কল্পনা চাকমা।
#KalpanaChakma
#MyUnseenSister
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন