নিয়ম রক্ষার লড়াই
১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিয়ম রক্ষার লড়াই— এম.এম. হাওলাদারএই অবহেলা—
অনিচ্ছা-উদাসীনতা,
আবেগের দ্বন্দ্ব;
অস্তিত্বের পরাজয়।
হৃদয়ের অনেক গভীরে
না বলা কথাগুলো
কষ্ট হয়ে বাসা বাঁধে,
নীরব অভিমানে।
অভিযোগে পরিপূর্ণ হয়
অভিমানের সাদা খাতা;
যন্ত্রণার খরস্রোতা নদীতে
ক্রমশ জোয়ার আসে।
সুখের অপর নাম ছলনা;
সুখ আপেক্ষিক,
অনিশ্চিত ভবিষ্যতের
অবাস্তব মরীচিকা।
দুঃখ বর্তমান,
সুনিশ্চিত চলমান;
দুঃখই জীবন—
জীবনের অপর নাম।
সুখের নেশায় বুঁদ
নাগরিক সভ্যতা;
অলীক কল্পনায় বিভোর
অসহ্য বায়ুমন্ডলে।
ওরা ছোটে মরীচিকার পেছনে;
হৃদয়ের প্রাচীর পেরিয়ে—
চিরকাল অচেনা থেকে যায়
অভিমানের কানাগলি।
কেউ জানতে চায় না
বেদনার উৎস;
কেউ শুনতে চায় না
যন্ত্রণার দিনলিপি।
অভিমান পড়ে থাকে
চূড়ান্ত অবহেলায়;
পৃথিবী এগিয়ে চলে
আপন কক্ষপথে।
সুখের অভিনয়,
সময়ের মিথ্যাচার;
চলতে থাকে দ্বন্দ্ব—
নিয়ম রক্ষার লড়াই।
[এম.এম. হাওলাদার]
১৫ জুলাই, ২০১৬ ইং
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন