somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই মিনিটে মৃত্যুদন্ড

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেহেদী হাসান, ১৭/৯/২০১৩
দেশজুড়ে আলোচিত আব্দুল কাদের মোল্লা মামলায় আপিলের রায় উপলক্ষে আজ সকাল সাড়ে আটটা থেকে সাংবাদিক এবং আইনজীবী কোর্ট রুমে জড়ো হতে শুরু করেন। আস্তে আস্তে ভরে উঠতে শুরু করে প্রধান বিচারপতির সুবিশাল এজলাস কক্ষ। নয়টা ৩২ মিনিটের সময় প্রধান বিচারপতির নেতৃত্বে অপর চার বিচারপতি আদালত কক্ষে প্রবেশ করেন। কোর্টরুমে তখন পিনপতন নিরবতা নেমে আসে। আদালতের সামনে দুয়েকটি আবেদন উপস্থাপনের পর বেঞ্চ অফিসার কার্যতালিকার এক নং ক্রমিকে থাকা আব্দুল কাদের মোল্লা মামলায় জাজমেন্ট ডেলিভারি বিষয়ে ঘোষনা করেন। তখন ঘড়ির কাটায় নয়টা ৩৫ মিনিট । প্রধান বিচারপতি মো : মোজাম্মেল হোসেন রায় ঘোষনা শুরু করেন। মাত্র দুই মিনিটের মাথায় নয়টা ৩৭ মিনিটের সময় শেষ হয়ে যায় মৃত্যুদন্ডের রায় ঘোষনা। সাংবাদিকরা হুড়মুড় করে কোর্টরুম থেকে বের হয়ে যেতে শুরু করেন খবর আপডেট করার জন্য।

প্রধান বিচারপতি নিন্মোক্ত রায়টি ঘোষনা করেন
Criminal Appeal No. 24 of 2013 filed by the Government is found to be maintainable unanimously. This appeal is allowed by majority. The order of acquittal passed by the International Crimes Tribunal No. 2 in respect of charge No. 4 is set aside by majority and the respondent is found guilty of the said charge. He is sentenced to imprisonment for life of that charge. He is sentenced to death by the majority of 4:1 in respect of charge No. 6. He be hanged till death. Criminal Appeal No. 25 of 2013 filed by the Abdul Quader Mollah is dismissed unanimously. The conviction in respect of charge No. 6 is maintained unanimously. The conviction and sentence passed in respect of charge Nos. 1, 2, 3 and 5 are maintained by majority of 4:1
বাংলায় সংক্ষিপ্ত অর্থ হল :
রাষ্ট্রপক্ষের আবেদন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে গ্রহণ করা হল। ট্রাইব্যুনাল এর রায়ে আব্দুল কাদের মোল্লাকে চার নং অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছিল। চার নং অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যাবজ্জীবন প্রদান করা হল। ৪: ১ অনুপাতে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ৬ নং অভিযোগে মৃত্যুদন্ড প্রদান করা হল। আমৃত্যু তাকে ঝুলিয়ে রাখতে হবে। আব্দুল কাদের মোল্লা যে আপিল আবেদন করেছিলেন তা সর্বসম্মতভাবে খারিজ করা হল। ১, ২, ৩ এবং ৫ নং অভিযোগে আব্দুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছিল তা ৪:১ অনুপাতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বহাল রাখা হল।
following link has more
http://bangladeshwarcrimestrial.blogspot.com/





৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×