somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিন্দা আর উদ্বেগই এখন একমাত্র সান্তনা

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিভিশনে দেখলাম সিরিয়ায় সর্বস্ব হারানো এক যুবক আর্তনাদ করে বলছে হোয়ার ইজ মুসলিম, সেভ আজ। কিন্তু কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসছেনা বরং হত্যা এবং ধ্বংসে মদদ দিচ্ছে সবাই। বাশার কর্তৃক ১১ হাজার বন্দী হত্যায় নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বর্তমানে চলমান সংঘাতে বাশার কর্তৃক দুই লক্ষাধিক নাগরিক হত্যা, শহর, নগর, লোকালয়, জনপদ, স্থাপনা সভ্যতা ধ্বংসেও বেশ কয়েকবার একইভাবে তারা নিন্দা আর উদ্বেগ জানিয়েছে। কিন্তু এ হত্যা এবং ধ্বংস বন্ধের মুরোদ কারোর হয়নি। মিশরে জেনারেল সিসি কর্তৃক অন্যায়ভাবে ক্ষমতা দখল এবং প্রতিবাদী মানুষ হত্যায়ও কেউ কেউ মৃদু নিন্দা আর উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশেও সা¤প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা এবং হত্যায় মৃদু থেকে তীব্র নিন্দাবাদ প্রকাশ করেছে অনেকে। এমনিভাবে পৃথিবীর যে প্রান্তেই নির্বিচারে হত্যা, ধ্বংস পরিচালিত হচ্ছে সেখানেই অসহায় মজলুমের একমাত্র প্রাপ্তি শুধু নিন্দা আর উদ্বেগের সান্তনা। আর এভাবেই একের পর এক হত্যাকারির আবির্ভাব ঘটছে রাষ্ট্রীয় শাসন ক্ষমতায়। ক্ষমতার জন্য তারা হত্যা এবং ধ্বংসের উন্নত্ততায় মেতে উঠেছে। তারা ষ্পষ্টতই দেখতে পাচ্ছে অমুক যদি লক্ষ লক্ষ মানুষ হত্যা করে টিকে থাকতে পারে এবং কেউ যদি তার একটি কেশও স্পর্ষ করতে না পারে তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ মারতে আমার সমস্যা কোথায়? তাছাড়া নতুন বৈশ্বিক রাজনৈতিক মেরুকরনেরও সুযোগ নিচ্ছে এসব দুরাচার পাপাচারি শাসক স¤প্রদায়। পৃথিবী মার্কিন এবং রাশিয়া কেন্দ্রিক দুই মেরুতে বিভক্ত থাকার সুযোগ যেমন একসময় চতুর শাসকরা গ্রহণ করেছে তেমনি এখন আবার সেইরকম একটি সুযোগ স্পষ্টত ফিরে এসেছে । বেশ কিছুদিন মার্কিন নেতৃত্বে থাকা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন আবার বহুকেন্দ্রিকতার দিকে অগ্রসর হচ্ছে। প্রথমে ইউরোপীয় ইউনিয়নের উত্থান তারপর পুতিনের নেতৃত্বে রাশিয়া আবার নিজের র্পব গৌরব উদ্ধারের চেষ্টা করছে। এর পাশাপাশি চীন ভারতসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছে। ফলে আবার শুরু হয়েছে সাম্রাজ্যবাদী লুটেরাদের অঞ্চল দখল আর ভাগাভাগির লড়াই। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশের এখনকার দুরাচারী ক্ষমতালিপ্সু লুটেরা শাসক শ্রেণি। তাই দিকে দিকে অসহায় মজলুমের জন্য এখন নিন্দা আর উদ্বেগের সান্তনা ছাড়া কিছু নেই। রাশিয়ার সাথে যে কারনে বাগড়ায় জড়িয়ে সিরিয়ার ক্ষেত্রে মার্কিন উদ্যোগ থেমে গেছে একই কারনে বাংলাদেশ নিয়ে মার্কিনীরা ভারতের সাথে বড় আকারে কোন ঠান্ডা লড়াইয়ে যেতে চায়নি বলেই প্রতীয়মান। আর তাদের সেই সুদিনও আর নেই। এটা অনেকে বুঝতে পারলেও এখানে যারা তাদের কৃপা পেতে দীর্ঘদিন ধরে পদলেহন করেছে তারা বুঝতে পারেনি বলেই স্পষ্টত প্রতীয়মান।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×