somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবৃতি দেয়াই মনে হয় তাদের চাকরি

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে ঘিরে বিশ্বের অনেক বড় বড় সংঘ ও সংস্থার অনেক বিবৃতি দেখলাম গত ছয়/সাত বছর ধরে। কত গরম গরম বিষয়ে কত কড়া কড়া বিবৃতি তারা দিল কিন্তু বাংলাদেশ সরকার সেসবের প্রতি থোড়াই কেয়ার করল। কিন্তু তারপরও এদের কোন হায়া হলনা। এরা খালি বিবৃতি দিয়েই চলছে। গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, গুম খুন, নিয়ে গত কয়েক বছরে বিশ্বের কত সংঘ আর সংস্থার কত শত হাজারো বিবৃতি দেখলাম। কিন্তু তাদের কোন বিবৃতির কোন মর্যাদা কি রক্ষিত হয়েছে এদেশে? আমাদের এলাকার ভাষায় ‘চাইর আনারও দাম নেই’ এসবের । তারপরও হায়াহীনভাবে নিরলস বিবৃতি দিয়ে চলছে এরা। আজো দেখলাম জরুরি ভিত্তিতে মৃত্যুদণ্ড স্থগিত করার আহবান জানিয়ে একটি সংঘ ও সংস্থার পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এর আগেও একটি মৃত্যুদণ্ড স্থগিত করার বিষয়ে আরো কঠোর ভাষায় এরা বিবৃতি দিয়েছিল। কিন্তু কোন ঘোড়ার কচু হয়েছে? তারপরও কেন চলছে বিবৃতি?

বিবৃতি দেয়া মনে হয় তাদের চাকরি। ভাল কথা; তাদের চাকরি তারা করুক কিন্তু আমাদের দেশের কিছু মিডিয়া আবার ভক্কর চক্কর সেইসব বিবৃতি ক্রমাগতভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেই যাচ্ছে।

হুমায়ূন আহমেদের তত্ত্বমতে আমার মনে হয় এসব বিবৃতিওয়ালারা আসলে এক ধরনের মিচকা শয়তান। মিচকা শয়তানরা সহজে রাগটাগ করেনা। পাছায় লাথি মারলেও তারা দাত বের করে হাসে আর মহা বিনয়ের ভাব দেখায়। মিচকা শয়তনারা রাগ করেনা কারণ রাগ করলে তাদের স্বার্থ আদায়ের পথটা বন্ধ হয়ে যেতে পারে। তাই অপমানিত হয়েও তারা রাগ না করে মহাধৈর্য্য আর বিনয়ের সাথে অপমান, রাগ হজম করে।
কিছুদিন আগে একটি সংস্থার বিবৃতি দিয়ে কান্নাকাট করতে দেখলাম বাংলাদেশের বিপন্ন গণতন্ত্র নিয়ে। দুই দিন পরই একই সংস্থা একজন ব্লগার হত্যার পর বিবৃতি দিয়ে লিখল বাংলাদেশে ব্লগার হত্যায় গণতন্ত্র বিপন্ন। বাংলাদেশের গত কয়েক বছরের সামগ্রিক অবস্থা তুলে ধরে তারা লিখল বাংলাদেশের গনতন্ত্র বিপন্ন। আবার একজন ব্লগার হত্যার পরও লিখল গণতন্ত্র বিপন্ন। তাহলে ব্লগার হত্যার আগে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কান্নাকাটি করে তাদের দেয়া বিবৃতিটির মান কতুটুকু রইল এবার বুঝুন।

আবার দুই দিন আগে একটি সংঘ বিবৃতি দিয়ে বলল তারা বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এ বিবৃতি দেয়ার মাত্র কয়েকদিন পর আবার তারা বিবৃতি দিয়ে বলল বাংলাদেশের সিটি নির্বাচন তারা সুষ্ঠু দেখতে চায়। দুইদিন পরপর এ সংস্থার মুখপাত্র বাংলাদেশ বিষয়ে নিয়মিত বিবৃতি দিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আর কান্নাকাটি করে যাচ্ছে। কিন্তু যখন দেখলাম তারা এখন সিটি নির্বাচন নিয়েও বিবৃতি দিয়ে বলছে তারা সুষ্ঠু সিটি নির্বাচন চায় তখনই বোঝা হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র, সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে তাদের দেয়া বিবৃতির ওজন আসলে কতটুকু। একটি দেশের সিটি নির্বাচন নিয়ে কথা বলা কি এতবড় সংঘের কাজ? তাহলে দেশের জাতীয় ইস্যু নিয়ে তারা যেসব কথাবার্তা বলে তার মান রইল কোথায়?

এদেরই এসব বিবৃতি পেলে আমাদের দেশের সরকার বিরোধী বিভিন্ন দল আবার বিরাট খুসী হয়। আসালে তারা বুঝতে পারছেনা যে, এসব মিচকা শয়তানরা এদেরকে ব্যবহার করছে তাদের স্বার্থ আদায়ের জন্য। যতবার এসব মিচকা শয়তানরা বিরোধী নেতার সাথে সাক্ষাৎ করে ততবারই সরকারের কাছে তাদের বার্গেনিং পাওয়ার বাড়ে এবং স্বার্থ আদায়ের পরিমানও বাড়ে।











সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×