somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গীবাদ ও ইসলাম বিষয়ক শিক্ষা

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথাও একটা ভূল হচ্ছে । কোথাও খুব বড় একটা ভূল হচ্ছে ! ২০-২৫ বছর বয়স , এটা মানুষের জীবনের একটা সময় যখন তার ব্যাস্ত থাকার কথা নিজের জীবন গড়ার কাজে । সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে শুরু হওয়ার কথা তাদের প্রতিটি ভোরের । কিন্তু এই তরুন প্রানগুলোই কেন নিজেদের জীবনের সে সোনালী সকালগুলোকে দূরে ঠেলে সমাজের জন্য টেনে আনছে অমোঘ অমাবস্যার আধার ?
কেন তারা অরক্ষিত মনে করছে তাদের ধর্মকে ? কে তাদের শেখালো ধর্মকে রক্ষা করতে হলে আত্মঘাতী হতে হবে । বিষয়গুলো আসলেই ভেবে দেখতে হবে ।
ধর্ম এবং বিশ্বাস একটা মানুষের মাঝে দানা বাঁধতে শুরু তার শৈশব থেকে । শৈশবেই সে শেখে তার ধর্ম সম্পর্কে , ধর্মের বিশ্বাস সম্পর্কে । আর এ শিক্ষায় অন্যতম প্রধান উপকরন হিসেবে কাজ করে তার পাঠ্য বই ।
একথা নিসন্দেহে সত্যি যে , যারা জঙ্গীবাদের সাথে জড়িত তারা আসলে জানেই না ইসলাম কি । কারন ইসলাম কী জানলে তারা কখনো এই সংহিংসতার পথ বেঁছে নিতো না । মনে পড়ে ছোটবেলায় আমার পাঠ্য বইয়ে অন্তর্ভূক্ত ইসলামিক কিছু গল্পের কথা । যেখানে মহানবী (স.) শত পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া সত্বেও স্রষ্টার কাছে প্রার্থনা করেন, "আল্লাহ তুমি এদের ঈমান দাও , সৎ পথ প্রদর্শন কর" । কিংবা সেই বুড়িটির কথা যে রোজ মহানবী (স.) এর পথে কাঁটা বিছিয়ে দেওয়া সত্বেও তার অসুস্থ অবস্থায় সেবা যত্ন করে সুস্থ করে তোলেন স্বয়ং রাসূল (স.) ।
ইসলামের আসল রুপের পরিচয় এভাবেই পেয়েছিলাম আমরা । এভাই গড়ে উঠেছিল আমাদের ধর্ম বিশ্বাসের ভীত । যার কারনে আমি জানি ইসলাম সংহিংসতা নয় শান্তির কথা বলে । কিন্তু নতুন প্রজন্মের জন্য কী এ ভীত গড়ে তোলার সুযোগটা এখন আছে ?
উত্তর বেশীরভাগ ক্ষেত্রেই না । নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে দমন করতে সরকার পাঠ্যবই থেকে উঠিয়ে দিয়েছে সে নীতি গল্পগুলো । যার ফলে তরুন প্রজন্মের বেশীর ভাগই ইসলামের নীতি সম্পর্কে রয়ে যাচ্ছে অজ্ঞতার অন্ধকারে । আর ধর্ম নিয়ে অজ্ঞতার অন্ধকার যেখানে প্রকট , জঙ্গীবাদ সেখানে ডালপালা বিস্তার করবে এটাই স্বাভাবিক ।
তরুন প্রজন্মের এই অজ্ঞতার সুযোগে ধর্মের নামে মিথ্যার বিষ তাদের অন্তরে ঢেলে দিয়ে হিংস্র পশুতে রুপান্তরিত করা হচ্ছে নিশ্পাপ প্রানগুলোকে । আর এর সুযোগ করে দেয়ার দায় নিতেই হবে সরকারকে ।
একটা গাছের ডালপালা কেঁটে ফেললেই গাছটা মরে যায় না । গাছ বেঁচে থাকে তার শেকড়কে কেন্দ্র করে । শেকড় যতদিন থাকবে গাছ নতুন ডালপালা তৈরী করে বেঁচে থাকবে । ঠিক তেমনি বিক্ষিপ্ত ভাবে জঙ্গী নিধন করেও জঙ্গীবাদ নির্মূল সম্ভব না । জঙ্গীবাদ নির্মূলের জন্য একে উপড়ে ফেলতে হবে শেকড় থেকে ।
একথা সত্যি যে এ কাজ সরকারের একার পক্ষে কখনোই সম্ভব নয় । কাজটি করতে হবে সবাই মিলে । আর এজন্য সাধারন জনগন , বিশেষ করে তরুন প্রজন্মকে জানাতে হবে ইসলামের আসল রুপ সম্পর্কে । একবার যদি তাদের ইসলামের আসল রুপ বোঝানো যায় তবে বাঙ্গলার মাটিতে জঙ্গী নামক বস্তুর অস্তিত্ব থাকবে না এ কথা শতভাগ নিশ্চিত । আর এ শিক্ষা তাদের দিতে হবে সেই শৈশব থেকেই । আর যদি তা না দেওয়া যায় তবে বলতেই হবে , "কোথাও একটা ভূল হচ্ছে , কোথাও খুব বড় একটা ভূল হচ্ছে "।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×