গত দুই দিন যাবৎ ডাক্তাররা "হাটুরে কিল" খাচ্ছেন।বারডেম এর স্ট্রাইক মূল উত্সাহ দাতা। দেখে কি মজা পাচ্ছি? না একদম না। উনারা আমাদেরই কাউরো আপনজন, নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব। মজা নেয়ার বদলে মনে পড়ছে একটা গল্পের কথা - সিনেমাতে যখন নায়ক ভিলেনকে পেটায় ,তখন হলে বসে থাকা চোরও চিল্লাতে থাকে "মার, মার" ।
আমি আপনাদের সামনে কয়েকটা গল্প হাজির করছি। বিচার বিবেচনা আপনাদের।
গল্প - ১
একজন রুগী নিয়ে দুজন মানুষ রেলওয়ে স্টেশন থেকে বের হলো। সঙ্গে সঙ্গে কয়েকজন রিক্সাওলা তাদের ঘিরে ধরলো। কী রোগ? কয়দিন যাবত? নানান প্রশ্নবানে এদের অস্থির করে ফেললো মুহুর্তেই। এর মধ্যে একজন এদের কনভিন্স করে রিক্সায় তুলে নিয়ে গেলো খুপড়ি একটা চেম্বার এ। গালভারী কিছু ইংরেজি লেটার সহযোগে ডাক্তার সাহেবের নাম লেখা। যারা রোগীর সাথে এসেছে তাদের বোঝার সাধ্য নেই উনি কিসের ডাক্তার !!!
যাক, ডাক্তার সাহেব কানে স্টেথো দিয়ে একটু ধুকপুক শুনলেন, নাড়ি ধরে বসে রইলেন কিছুক্ষণ। তারপর খসখস করে একটা ক্লিনিকের স্লিপে কয়েকটা টিক চিহ্ন দিয়ে দিলেন। উপদেশ টেস্টগুলো করিয়ে নিয়ে আসুন পরে চিকিত্সা।
আমি এমন একটা ঘটনার মধ্যে ঢুকে দেখলাম, ডাক্তার লোকটা রাশিয়া থেকে পাশ। অনেস্থেসিস্থ মানে অজ্ঞান বাবু!!!! রুগীর কমপ্লেন মাথা কাঁপে (শেখ সেলিমের যেটা আছে)। আচ্ছা বলেন এই লোক এই রোগীর কি চিকিত্সা করবে? অথচ গোটা পাঁচেক টেস্ট লিখে দিয়েছে !!!!
***রিক্সাওলা ২/৩ শ টাকা পেল।
***ডাক্তার ৫০০ টাকা ভিজিট নিল।
***ক্লিনিক কোন টেস্ট ই করলনা অথচ টেস্ট করার ভঙ্গী করে ৬০০০ টাকা হাতিয়ে নিলো।
***ডাক্তারের কাছে মাস শেষে মোটা খাম ফর্দ সহ চলে আসলো।
আর রোগী?.........সে অনবরত খোঁটা খাচ্ছে যে তার চিকিত্সার জন্য ফামিলির দশ হাজার টাকা খরচ হলো। রোগ? আগের মতই আছে, কোন উন্নতি হয় নাই !!!!!
আমার সোনার বাংলা। ............(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



