somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ জার্নি টু কক্সবাজার এন্ড সেন্টমার্টিন ২য় ও শেষ পর্ব)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তৃতীয় দিনের পোগ্রাম সেন্ট মার্টিন দ্বীপ। ভোর সাড়ে পাঁচটা থেকে প্যাকেজ কোম্পানির গাইড ফোন দিচ্ছে। ঘুম থেকে উঠেছি কিনা, রেডি হয়েছি কিনা। সেন্ট মার্টিনে ভ্রমনের জন্য এখানে বিভিন্ন প্যাকেজ কোম্পানী রয়েছে। ১ দিনের ট্যুরে বিভিন্ন প্যাকেজ রয়েছে। আমি নিলাম ১২০০ টাকার (জন প্রতি) প্যাকেজ।
প্যাকেজের মধ্যে রয়েছে -
- মিনিবাসে কক্সবাজার-টেকনাফ-কক্সবাজার পরিবহন,
-জাহাজের টিকেট,
- গাইড সেবা
- খাবার
সকালের নাস্তা –পরোটা, ডিম, ডাল -ভাজি।
দুপুরের খাবার – ভাত, ডাল, একটি ভর্তা, একটি সবজি, একটি সামুদ্রিক মাছ অথবা মুরগী।
সন্ধায় নাস্তা – দুইটি মিষ্টি, একটি নিমকি, এক কাপ চা।


কক্সবাজারে দেখলাম হোটেল, রেস্তরা, প্যাকেজ কোম্পানি, সিএনজি চালক একে অপরের সাথে ঘনিষ্ঠ লিঙ্কেজ রয়েছে। আমাদের হোটেল থেকে প্যাকেজ কোম্পানী কে বলা হয়েছিল আমাদের বিষয়ে বিশেষ কেয়ার নিতে। একটু দেরীতে পৌছলেও মিনিবাসে আমাদের জন্য ভাল দুটি সিট রেখে দেওয়া হয়েছিল। গাইড অন্যদের বাদ দিয়ে আমাদের নিয়ে ব্যস্ত রইল। এমনকি পরে বিভিন্ন সময়ে আমাদের কষ্ট কমাতে আমার বাচ্চাকেও সে কোলে নিয়ে হেটেছে।
সকাল সাতটায় গাড়ি ছাড়ল। গাড়ি ছাড়ার কিছুক্ষন পরই নাস্তা দেওয়া হলো। সোয়া নটায় টেকনাফে পৌছলাম। পথে অনেকগুলো লবন চাষের প্লট চোখে পড়ল।


আমাদের গাইড জাহাজের টিকেট কাটল।


কাঠের সাকো পার হয়ে জাহাজে উঠতে হয়।


সোয়া দশটায় জাহাজ ছাড়ল। জাহাজের ভেতরের চিত্র। অবশ্য কিছু কম টাকায় ওপেন ডেকেও টিকেট কাটা যায়।


সেন্টমার্টিনে জাহাজ একা যাবে না। সমস্ত পথে অসংখ্য গাংচিল পাখি জাহাজের সঙ্গী হবে। যাত্রীরা চিপস ছুড়ে মারলে গাংচিল ছো মারে চিপস নিয়ে যাবে।


সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করা আর একটি জাহাজ।


জাহাজ নাফ নদী পার হয়ে বঙ্গপসাগরে সেন্টমার্টিনে পৌছবে।
নদীর বাম পাশে মায়ানমার।আর ডান পাশে বাংলাদেশ।


ঐ যে দূরে সেন্টমার্টিনে দ্বীপ।


সোয়া বারটায় জাহাজ দ্বীপে পৌছল। জাহাজ ঘাট পার হয়ে রাস্তার দুপাশে অনেক হোটেল দেখা গেল । তবে প্যাকেজে গেলে গাইড কর্তৃক নির্ধারিত হোটেলে লাঞ্চ করতে হবে।


সেন্ট মার্টিনে ঘুরার জন্য একমাত্র যানবাহন হলো ভ্যান গাড়ি। ৪০০ টাকা দিয়ে একটি ভ্যান রিজার্ভ করলাম। এই ভ্যানে দুটি স্পটে যাব ও জাহাজঘাটে ফিরে আসব।


প্রথমে গেলাম হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসের পাশের সিবীচে।


তারপর নারিকেল বাগানে গেলাম।


নারিকেল বাগান পার হয়ে আর একটি সিবীচ। আমার কাছে এটিই বেশি ভাল লেগেছে।


সিবীচের সাথেই কেয়াবন।


তারপর শুটকির দোকানগুলোতে গেলাম। শুটকির দাম কক্সবাজারের তুলনায় বেশি মনে হলো।


বিকেল তিনটায় ফেরার জাহাজ। দশ মিনিট আগেই জাহাজঘাটে ফিরলাম।


গুডবাই সেন্টমার্টিন।
[যারা সেন্ট মার্টিনে বেড়াতে যাবেন তাদের প্রতি উপদেশ অন্তত এক রাত হলেও সেখানে অবস্থান করবেন। অন্যথায় সেন্ট মার্টিন ভালভাবে এনজয় করতে পারবেন না। আমাকে গাইড বলল ১৮০০ টাকার প্যাকেজে সেন্ট মার্টিনে এক রাত থাকা যাবে। এক্ষেত্রে আমার পূর্বে উল্লেখিত সুবিধার সাথে কোটেজে এক রাত অবস্থান, রাতের খাবার, পরদিন সকালের নাস্তা, দুপুরের খাবার যুক্ত হবে। আর হা আরো কম টাকার প্যাকেজও আছে। সেক্ষেত্রে সুযোগ সুবিধা কিছু কমে যাবে।]
১ ম পর্ব
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×