ফাস্টফুড থেকে যেসব স্বাস্থ্য সমস্যা হয়
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাংক ফুড যেমন বার্গার, হটডগস, পিজাসহ অন্যান্য ফাস্টফুড ভোজীদের মানসিক অবসাদ তৈরি হতে পারে। জার্নাল অব পাবলিক হেলথ নিউট্রিশনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যারা জাংক ফুড খেয়ে থাকেন তাদের বেশিরভাগই অবিবাহিত, কম ব্যায়াম করেন, ধূমপায়ী এবং সপ্তাহে ৪৫ ঘন্টার কম কাজ করেন। গবেষণায় ৯ হাজার অংশ গ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয় যাদের কোন ধরনের মানসিক অবসাদ ছিলো না। অথচ এরা নিয়মিত জাংক ফুড আহার করায় এখন তাদের মধ্যে ৪৯৩ জনের মানসিক অবসাদ সনাক্ত হয়েছে। লাস পালমাস বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আলমুদেনা সজেস ভিলেগাস যিনি জাংক ফুড ও অবসাদ সংক্রান্ত উক্ত গবেষণার প্রধান গবেষক তার মতে যারা নিয়মিত অল্প পরিমাণও জাংক ফুড, ফাস্টফুড আহার করে তাদের মধ্যেও মানসিক অবসাদ তৈরি হবার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। ড. ভিলেগাস আরও উল্লেখ করেন জাংক ফুড থেকে ওবেসিটি, হূদরোগ হবার তথ্য আমরা দীর্ঘদিন থেকে জেনে আসছি এবং এ ধরনের খাবার থেকে মানসিক সমস্যা তৈরি হবার তথ্য নতুন করে আমাদের ভাবিয়ে তুলেছে। এখন জাংক ফুড-ফাস্টফুড নিয়ন্ত্রণে আরও বেশি মনোযোগী হওয়া দরকার বলে তিনি মনে করেন। বিশেষ করে শিশু-কিশোরদের জাংক ফুড-ফাস্টফুডের প্রতি আগ্রহ কমাতে পিতা-মাতাদের ভূমিকা নিতে হবে।
ডা. মোড়ল নজরুল ইসলাম
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন