গত কাল একটা আমার ’জীবনের প্রথম বিমান ভ্রমন’ নিয়ে লিখেছিলাম। তখন এক ব্লগার ভাই ( বলাক০৪ )লিখেছিলেন সেখানে কি খেলাম তা নিয়ে লিখতে। আমার কাছে ও আইডিয়াটা মজার লাগলো। তাই শুরু করছি একটু একটু করে।
আমার মনে হয় পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে মাছ পন্থী, মাংশ পন্থী ও নিরামিষ পন্থী। আমি মাংশ পন্থী টাইপের, মাছ আমার অতটা ভাললাগেনা। তার চেয়ে ভর্তা-ভাজি দিয়ে খেতে স্বাচ্ছন্দ বোধ করি। আমার বন্ধু শরীফ আমাকে উপদেশ দিলো মোবাইল এ করে মুরগী, খাশী ইত্যাদির ছবি তুলে নিয়ে যেতে। ওখানকার ওয়েটাররা ইংরেজী ভাষা বুঝে না। ছবি দেখিয়ে বলতে হবে কি খাব। আইডিয়াটা আমার কাছে খারাপ লাগলোনা। কারন সেও কিছু দিন আগে চীন ঘুরে গেছে।
আমি কাপড় চোপড়ের সাথে করে কিছু চিড়া, চানাচুর, আর বিস্কুটের কয়েকটা প্যাকেট সুটকেসের ভিতর নিয়ে নিলাম। যা থাকে কপালে খাওয়ার মত কিছু না পেলে এ গুলোই খাব আর পাউরুটি তো সব দেশেই পাওয়া যায়।
আমাদের ভাগ্য ভাল আমরা যে কোম্পানীতে গিয়েছিলাম তারা আমাদের জন্য একটা ইন্ডিয়ান রেস্তরা খুজে রেখে ছিল যা ছিল আমাদের থাকার হোটেল থেকে ২০/২২ কিলোমিটার দুরে। আমাদের ঢাকা শহরের মত রাস্তায় এতো জ্যাম না থাকায় ২৫/৩০ মিনিটেই পৌছে যাওয়া যেত। যে ভয় করেছিলাম খাবার নিয়ে প্রথম দিন থেকেই সেটা আর করতে হয় নাই। রাস্তার কিছু দুর পর পরই খাবার দোকান। আর এতো কে.এফ.সি, ম্যাগডোনাল্ড এর দোকান তো ছিলই। খাবার ভয় কেটে যেয়ে দেশটার সৌন্দর্য আর যে কাজে এসেছি সেই কাজে মনযোগ দিতে পারলাম।
খাদ্য তালিকায় বাহারী অনেক কিছু ছিল। আমি আর জাকির স্যার সকালে গোসল করে ৮ টায় বুফে ব্রেকফাস্ট করতে হোটেলের নীচে আসতাম বিভিন্ন ধরনের খাবার সাজান থাকতো আয়েশ করে ৮ থেকে ৯ টা পর্যন্ত নাস্তা সারতাম।
যা হোক লিখতে গেলে অনেক লিখা যাবে তবে আপনাদের ও ধৈর্য চুতি হবে। তার চেয়ে বরং ছবিতেই দেখে নিন কি ছিল আমাদের রিযিকে। তবে খেতে বসে ছবি তোলা শোভন দেখায় না বিধায় অনেক মূহুর্ত আপনাদের সাথে শেয়ার করতে মিস্ করবো। তো শুরু করা যাক................
১.
এই ফলের নামটা মনে নাই, তবে টকটকে লাল রং দারুন আকর্ষনীয়।
২.
তরমুজ খুব মজার ছিল। জাকির স্যার খুব পছন্দ করতেন।
৩.
এই ফলটাও বেশ মজার ছিল।
৪.
বুফের একটা অংশ ছিল এমন এগ ফ্রাইড রাইস আর সব্জী। এটা ঠিক মত খেয়ে অন্য খাবার খেতাম। যদি দুপুরে এমন খাবার আসে যেটা আমি খেতে পারবো না!
৫.
রুমের ভিতর চা তৈরীর সব উপাদান ছিল।
৬.
রুমের একটা কর্নার। রুমটা আমার পছন্দ হয়েছিল। টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিজ, এসি সহ সবই ছিল। বাথরুমটা ছিল ঝকঝকে সুন্দর ফিটিংস যুক্ত।
৭.
এটা ছিল সী ফুড। আদতে ঝিনুক। সেই দিনের পরিবেশিত আরও কিছু খাবার:
৮.
মিষ্টি বরই, বাদাম, শসা।
৯.
বিদঘুটে স্বাদ যুক্ত সামুদ্রিক মাছ।
১০.
টমেটর তরকারী।
১১.
একে বারে আমাদের দেশী স্টাইলে মাছ রান্না।
এবার সাংহাই শহরের এক রাতের খাবারঃ
১২.
১৩.
১৪.
১৫.
সাংহাই এর রেস্টুরেন্ট এর মেনু থেকে তোলা ছবি
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
এটা কি মেনু আমি জানিনা। ব্যাঙ এর পা হতে পারে।
২৪.
ব্যাঙ রেডী আছে, আছে একুরিয়ামে তাজা মাছ , অর্ডার দিলেই আপনার টেবিলে এসে হাজির হবে।
২৫.
২৬.
২৭.
ফ্রীজে রাখা ফ্রোজেন ফুড।
২৮.
২৯.
রেস্টুরেন্টের দেয়ালে লাগান লম্বা মেনু।
৩০.
চিংড়ি প্রেমীদের জন্য একেবারে টাটকা চিংড়ি।
৩১.
৩২.
ধুমপায়ীদের জন্য আবেগের স্থান।
৩৩.
৩৪.
আপুদের জন্য থান কাপড়ের মার্কেটের এক ঝলক।
৩৫.
নীচের ছবি গুলো একটা কোরীয়ান রেষ্টুরেন্টের ছবি, এখানে টেবিলের উপড় বিশেষ ধরনের চুলায় রান্না হয়।
এই ছবি দুইটা আমার এক বন্ধুর জন্য যে মেয়ে বাবুদের ছবি খুব পছন্দ করে।
অবশেষেঃ
কিছু কিছু সুখের স্মৃতি আমি জমিয়ে রাখি। যখন মন খারাপ লাগে তখন স্মৃতি গুলো খুজে দেখি। মনটা ভাল হয়ে যায়। আর আমার ব্লগের বন্ধুদের জন্য দুটা লাইনঃ
কালো মেঘের আড়ালেতে হারিয়ে গেলেও তোমার চাঁদ
সত্যি করে বলছি আমি ছাড়বো না তো তোমার সাথ ।।
সবাই কে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



