সামু’তে এমন কিছু লেখা আসছে প্রতিদিন, যা শুধু সামাজিকভাবে নয়, জাতীয়ভাবেও গুরুত্বপূর্ণ। কিছু কিছু অত্যন্ত ভালো লেখা নির্বাচিত কলামে আসছে না দেখে ব্যথিত হই। হয়তো অনিচ্ছাকৃতভাবেই লেখাগুলো উপেক্ষিত হচ্ছে। কিন্তু তাতে কি পাঠকের সাথে একটুও অবিচার হচ্ছে না?
সকল ভালো লেখাই যে নির্বাচিত কলামে দেওয়া সম্ভব তাও নয়। কিন্তু চেষ্টা তো করা যায়। কিছু কিছু লেখা আছে যারা নির্বাচকদের দৃষ্টি এড়িয়ে যাওয়া একদম মেনে নেওয়া যায় না।
আমার বিবেচনায় যেগুলো বিশেষ মনযোগ পাবার দাবি রাখে, সেগুলো নিচে উল্লেখ করলাম:
১) জাপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিয়ে একটি তথ্যভিত্তিক চেতনা-জাগানিয়া লেখা ।
২) বাংলাদেশী ব্রান্ডের পণ্য ব্যবহার ও বিদেশী পণ্যের প্রতি আমাদের অন্ধ মোহ নিয়ে একটি বাস্তবঘটনা ভিত্তিক লেখা ।
এগুলো কেবল দৃষ্টান্ত। এরকম বহু লেখা তলিয়ে যাচ্ছে প্রতিদিন। প্রথম পৃষ্ঠায় একটি লেখা ২/৩ মিনিটের বেশি থাকে না। তাই নির্বাচিত কলামের ওপর অনেকেই ভরসা করেন।
একটি বৃহৎ এবং জাতীয় ব্লগসাইট হিসেবে সামু’র আরও দায়িত্বশীল হবার প্রয়োজন আছে। বন্ধুকে দিয়ে যেমন মানুষটিকে চেনা যায়, তেমনি নির্বাচিত কলামের লেখা দিয়ে নির্বাচক তথা একটি ব্লগসাইটের রুচির খবরও বের হয়ে যায়।
আশা করছি আমার বক্তব্যটিকে নিরপেক্ষভাবে গ্রহণ করা হবে। উল্লেখিত দু’জন ব্লগারের কেউই আমার পরিচিত নন, তাদের কারও নামও আমি উল্লেখ করি নি। লেখা দিয়েই আমি তাদেরকে বিচার করেছি। ব্লগ কর্তৃপক্ষকে কি তা-ই করা উচিত নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



