somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাঈনউদ্দিন মইনুল
উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

“তোমার রূপ সম্পর্কে অনেক গুজব শুনিয়াছি....”

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজপুত্রদ্বয় প্যারিস ও হেক্টর গ্রিস হইতে ফিরিয়া আসিয়াছেন একজন নারীকে নিয়া। সমস্ত ট্রয় নগরিতে সাড়া পড়িয়া গেলো। মানুষের কলরবে গমগম আওয়াজ! রাজপুত্র প্যারিস এ কী করিলো! শেষে এক বিবাহিতা মহিলাকে গ্রহণ করিলো! আর বড়ভাই হেক্টর তাহা মানিয়া নিলো? এইবার গ্রিকদের রোষাণলে পড়িয়া ট্রয় ধ্বংস হইবার পথে! রাজা প্রাইয়াম এইবার কী বলিবেন তাহার প্রতিক্রিয়া জানিবার জন্য সকলেই উদগ্রীব হইয়া আছে। কী বলিলেন রাজা প্রাইয়াম?

দৃশ্য – ট্রয় রাজের দরবারের প্রধান ফটক। সকলকে নিয়া প্রস্তুত হইয়া আছেন রাজপুত্রদেরকে অভ্যর্থনা জানাইবার জন্য। প্যারিস এবং হেক্টরকে গ্রহণ করিলেন সহাস্যে। হেলেনকে দেখিয়া রাজাসুলভ গাম্ভির্য্যে প্রাইয়াম বলিলেন:

“তোমার রূপ সম্পর্কে অনেক গুজব আমি ইতিপূর্বে শুনিয়াছি। গুজব যে সত্য হয় এই প্রথম দেখিলাম।” এই বলিয়া তিনি রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনকে নিজের পুত্রের ভবিষ্যৎ স্ত্রী রূপে গ্রহণ করিলেন। হেলেন যে কত সুন্দর আর কোথাও কোন উল্লেখ নাই, ‘দি ইলিয়াড’ উপন্যাসে!

নারীর রূপ বর্ণনা করিতে গিয়া কবি-সাহিত্যিকদের গলদঘর্ম হয়। কীভাবে বলিলে তাহা সত্য ও বাস্তব ও বিশ্বাসযোগ্য হইবে? কীভাবে বলিলে তাহা জীবনানন্দের ‘বনলতা সেনের’ মতো কাব্যিক হইবে? কীভাবে বলিলে তাহা অভিনব হইবে, স্বরচিত রবীন্দ্র সঙ্গীত হইবে না? ইত্যাদি নানা দ্বন্দ্বে আধুনিক কবিরা প্রমাদ গুণেন। এইবার বুঝি ধরা পড়িয়া যাই!

সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী হেলেনের সৌন্দর্য্য কেমন ছিল, যাহার জন্য রাজপুত্র প্যারিস লাজ-শরমের মাথা খাইয়া অতিথিপরায়ন গৃহস্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করিলেন? কী সৌন্দর্যে মুগ্ধ হইয়া নীতিবান হেক্টরও ছোটভাই প্যারিসকে মানিয়া নিলেন, অতঃপর গ্রিসের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি নিলেন? শুধুই হেলেনের মুক্তির জন্য গ্রিসের সমস্ত নগররাজ্য এক হইয়া ট্রয় ধ্বংস করিতে ভূমধ্যসাগর পাড়ি দিলেন! মৃত্যু হইলো হাজারের সাথে বীর হেক্টরের? কী সৌন্দর্য্যে মুগ্ধ হইয়া প্যারিসের পিতা রাজা প্রাইয়াম একজন বিবাহিতাকে মানিয়া নিলেন তাহার পুত্রবধু হিসাবে?

ছাত্রজীবনে খুবই কৌতূহল নিয়া পড়িয়াছিলাম ‘দি ইলিয়াড’।
সুন্দরী হেলেনের রূপের কোন বর্ণনা পাওয়া যায় নাই হোমারের সেই উপন্যাসে! কী বিস্ময়ের ব্যাপার! শুধুই রূপের আগুন জ্বালাইয়া দিলেন, রূপের কথা ‍বলিলেন না। রূপের আগুনে জ্বলিয়া পুড়িলো ট্রয়! কিন্তু হোমার কি নির্দয় ব্যবহার করিলেন হেলেনের সাথে! তাহার সৌন্দর্য নিয়া প্রায় কিছুই বলিলেন না। এ কি তার কৌশল?!

অতঃপর বুঝিলাম, হোমার ইচ্ছাকৃতভাবেই কিছু বলেন নাই। শুধু আকাঙ্ক্ষা সৃষ্টি করিয়াছেন পাঠকের মনে। রূপের প্রভাব দেখাইয়াছেন, রূপ সম্পর্কে কিছুই না বলিয়া। শুধু একটি স্থানে রাজা প্রাইয়ামের মুখ দিয়া যাহা বলিলেন, তাহা আজ প্রবাদ। হেলেনের দেহিক সৌন্দর্য্য শুধু একটি বাক্যে বলিয়া দিলেন, অন্ধ কবি হোমার!

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×