somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাঈনউদ্দিন মইনুল
উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

ফোনালাপ প্রকাশ করা ঠিক হয় নি/ খুব ঠিক আছে!

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারাদিন একটি বিষয়ে আলোচনা হলো। পত্রিকায়ও কিছু কিছু প্রকাশ পেয়েছে। রাতে এসে দেখলাম, বিভিন্ন চ্যানেলে তা প্রধান সংবাদ হয়েছে। বিভিন্নভাবেই তাদের কথোপকথন শুনলাম। একজন ক্ষিপ্ত, আরেকজন বিক্ষিপ্ত! একজন রেগে আছেন, অন্যজন রাগ সামলে কথা বলছেন। সেই এরশাদের আমল থেকে ২৭ অক্টোবর ২০১৩ পর্যন্ত রাজনীতির ধ্বনিচিত্র! গতকালের কথা বলছি। একটি ঐতিহাসিক দিন। দেশের দুই প্রধান নেতাকে সাধারণ মানুষ বিচার করার অভাবনীয় সুযোগ পেলো। টকশো বিশারদরা বললেন, তাদের সংলাপ ওখানেই হয়ে গেছে। কোন কথা তো আর বাকি রইলো না। ওখান থেকেই সমাধান বের করতে হবে সমাধান। ভালো কথা।

আমি ভাবছিলাম অন্য কথা। বিষয়টি কি ঠিক হলো? ফোনালাপ প্রকাশ করা কি নৈতিক, জাতীয় এবং কৌশলগতভাবে ঠিক হয়েছে? আজ পেলাম এর ইংরেজি অনুবাদ। একদম কিংস ইংলিশে অনূদিত। সবাই জানে ডেইলি স্টার ইংরেজিতে ভুল করতে পারে না! একদম অবিকল নকল। কিন্তু কাজটি যে-ই করুক, সেটি কি সকল বিচারে সঠিক বলা যায়? কিন্তু অন্যদিকে বলা যায়, ঠিকই হয়েছে। মনের বিক্ষিপ্ত কথাগুলো প্রকাশ না করে পারলাম না!

আমার প্রথম সত্ত্বা বললো, ওটি ঠিক হয় নি, কারণ রাষ্ট্রপ্রধানদের টেলিফোন কথোপকথন দেশের সর্বোচ্চ গোপনীয় বিষয়। অনেকটা শরীরের আচ্ছাদনের মতো।

দ্বিতীয় সত্ত্বা বললো, দেশের নির্বাচন নিয়ে ওই কথোপকথন জনগণের সম্পদ এবং তাদের জনগণের হক আছে। তথ্যমন্ত্রীর সাথে একমত।


প্র/স: জনগণের সম্পদ মানেই যখন-তখন খাবলে খাওয়া নয়। ওই তথ্য জনগণের জানার অধিকার থাকতে পারে, প্রয়োজন নেই।
দ্বি/স: অধিকার থাকলে প্রয়োজনও থাকতে পারে।

প্র/স: রাষ্ট্রপ্রধান বা প্রধান নেতৃবৃন্দের কথোপকথন প্রকাশ পেলে দেশের অনেক গোপনীয় তথ্যের প্রমাণ বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। সেটি মঙ্গলজনক না-ও হতে পারে।
দ্বি/স: আমাদের নেতৃবৃন্দের মুখে জনসেবা কথা, অন্তরে ক্ষমতার স্বপ্ন্। এদের মনের গহীণ কথাগুলো বের হওয়াই উচিত।

প্র/স: সব উচিত সব জায়গায় ‘উচিত’ নয়। এভাবে প্রকাশ পাবে জানলে তারা এতো খোলামেলা কথা হয়তো বলতেন না।
দ্বি/স: এতো খোলামেলা না বললে নির্বাচনের আগে তাদের মনের কথা জাতি জানতো কীভাবে? সকল তথ্যই জানার অধিকার জনগণের আছে।

প্র/স: তথ্যের অধিকার আছে, মানে এই নয় যে, সকল তথ্যই জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটি তথ্য অধিকার আইনের অতিরঞ্জন এবং অনাবশ্যক ব্যবহার।
দ্বি/স: অতিরঞ্জন হলে মানুষ এতো খুশি হতো না। দেশের গণমাধ্যম বিষয়টিকে লুফে নিয়েছে। তাতে দেশের স্বাধীন গণমাধ্যমের একটি জ্বলন্ত দৃষ্টান্ত রচিত হলো।

প্র/স: প্রকাশিত ফোনালাপ কোনভাবেই দেশের প্রধান দুই নেতা সম্পর্কে ইতিবাচক ধারণা দেয় না। বহির্বিশ্বে এমনিতেই আমরা আন্ডারডগ হয়ে থাকি, তার মধ্যে নেতৃবৃন্দের একান্ত ফোনালাপ আমাদেরকে আন্তর্জাতিকভাবে হেয় করে দেবে। নিঃসন্দেহে তারা অনেক লজ্জা পেয়েছেন। তারা আমাদের নেতা - তাদের লজ্জা মানে দেশের লজ্জা! ফোনালাপ প্রকাশ করা কোন বিচারেই ঠিক হয় নি। যারা করেছে, তারা জাতির প্রতি বেঈমানি করেছে।

দ্বি/স: আগে দেশ, তারপর পরদেশ। যারা দেশের মানুষের কথা চিন্তা করে না, জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয় না, নিজেদের ক্ষমতালিপ্সাকে জনগণের রায় বলে প্রকাশ করে, তাদের লজ্জা প্রকাশ হওয়াই ভালো। যারা জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে, জাতীয় স্বার্থে মীমাংসায় আসতে চায় না, তাদের আসল চেহারা বের হবার প্রয়োজন আছে। তাদের প্রতি কোন অনুকম্পার সৃষ্টি হয় না। গত বিশ বছরে, তারা কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন নি। এর বড় প্রমাণ হলো, ক্ষমতাসীন অবস্থায় বিশাল ব্যবধানে পরাজয়। ফোনালাপ প্রকাশ করা বহুত ঠিক আছে। যারা প্রকাশ করেছে তাদেরকে জাতীয় পুরস্কারে ভূষিত করা উচিত।



*ছবি: দ্য ডেইলি স্টার।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×