ফুটবলের বিশ্বকাপে যতগুলো দলই খেলুক না কেন
বাংলাদেশের জন্য মাত্র দু’টি দলই গুরুত্বপূর্ণ: ব্রাজিল আর আর্জেন্টিনা!
বাকি সব দেশ কেবলই অনুষঙ্গ।
প্রতিবারই বাঙালি চায়
ব্রাজিল অথবা আর্জেন্টিনা বিশ্বকাপটি জিতে নিক।
আবাহনী-মোহামেডানের বাংলাদেশে দু’টি পক্ষই দেখতে অভ্যস্ত।
জার্মানি, স্পেন, ইংল্যান্ডসহ অন্য কোন দল ফেভারিট হলেও...
ওখানে বাঙালির মন বেশিক্ষণ টিকে না।
ফিরে আসে ব্রাজিল আর আর্জেন্টিনার দিকে।
আকাশে বাতাসে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা।
যুবক-যুবতির গায়ে তাদের জার্সি।
ঘটনাক্রমে এবার ব্রাজিল আয়োজন করছে বিশ্বকাপ।
তাই ব্রাজিল টপ ফেভারিটে আছে...
দ্বিতীয় ফেভারিটে আর্জেন্টিনা।
বাছাই পর্ব থেকেই তাদের হুংকার শুনা যাচ্ছে...।
অতএব বাঙালির জন্য
এবারের বিশ্বকাপ একটু অন্যরকমই।
তো, কার হাতে যাচ্ছে এবারের বিশ্বকাপ?
ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেইন, জার্মানি
নাকি ইংল্যান্ড? এনি প্রিডিকশন?
এবিষয়ে জীবন্ত কিংবদন্তি ফুটবলের যাদুকর
পেলে’র ভবিষ্যদ্বাণীটি কী?
নিশ্চিত থাকুন, তার বিপরীত ফল হবে।
২০০২ সালে পেলে বলেছিলেন,
আর্জেন্টিনা আর ফ্রান্স খেলবে ফাইনাল ম্যাচ:
তারা কেউ প্রথম রাউন্ড অতিক্রম করতে পারে নি।
ব্রাজিলের বিষয়ে তিনি বলেছিলেন,
তারা গ্রুপ পর্বেই বিদায় হবে...
ফল হলো: তারা বিশ্বকাপ জিতলো!
১৯৯৮ সালে পেলে’র প্রিয় দল স্পেইন প্রথম রাউন্ডেই কাৎ!
তাই এবার পেলে’র অভিমতটি জেনে রাখতে হবে।
তবেই উল্টো ফলের জন্য নিশ্চিত হওয়া যাবে!
এ যেন বাংলাদেশের আবহাওয়া অফিস!
এবার একটু প্রসঙ্গ ঘুরাই:
ভারতের বিজেপি (রাজনৈতিক দল)
মায়ানমারের বিজিপি (সীমান্ত রক্ষী)
বাংলাদেশের বিএনপি
দেশের ভেতরের ও বাইরের সব ‘বি’ নিয়ে
বি-ক্যাটেগরির সরকারের একদম ‘বিহাল’ অবস্থা।
এরই মধ্যে ব্রাজিলকে বিএনপি এবং
আর্জেন্টিনাকে আওয়ামিলীগ হিসেবে ধরে নিয়ে কেউ কেউ
মাঠের বাইরে খেলতে শুরু করেছেন...
এমনিতেই দিনকাল যা খারাপ পড়ছে,
ঘটনাকি আরও খারাপ হবে? ভ্রাত অথবা ভগ্নি?
------------------
আজ রাত ১২টায় পর্দা ওঠছে ফুটবল বিশ্বকাপের - দ্য গ্রেটেস্ট শো অন অাথ! সকল বিশ্বকাপীয় শুভেচ্ছা
২টায় প্রথম খেলা: ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল।
ব্রাজিল করুন আর আর্জেন্টিনা করুন: স্বদেশ থাকুক অন্তরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



