গতমাসের (এপ্রিল) ৯ তারিখে ডয়েচে ভেলে (দি বব্স) থেকে একটি বার্তাযোগে আমাকে জানানো হয় যে, আওয়াজ দিয়ে যাই তাদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। খবরটি আমি পাই ৮দিন পর, অর্থাৎ ১৭ তারিখে। পিপলস চয়েসে আমাকে সেরা নির্বাচিত হতে হবে। সময় আছে ৩রা মে পর্যন্ত। কিন্তু ৮দিন পর খবর পেয়েও অনলাইন বন্ধুরা আমাকে নিয়মিত ভোট দিয়ে পঞ্চম থেকে দ্বিতীয় পর্যায়ে ওঠিয়ে নিয়ে আসেন। এখানে আমার উপভোগের বিষয়টি ছিলো সহব্লগারদের সাহচর্য্য এবং তাৎক্ষণিক সাড়া, যাতে আমি ঋদ্ধ হয়েছি।
অধিকাংশ ব্লগারের মতোই আমি লেখি আপনমনে। সেটি কারও দৃষ্টিতে পড়লে তা হয় অতিরিক্ত পাওয়া। এজন্য ডয়েচে ভেলে তথা দি বব্সকে কৃতজ্ঞতা জানাই। মুক্তচিন্তার প্রকাশকে তারা নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছে বহুদিন যাবত।
আমার ব্লগের লেখা দিয়েই আওয়াজ দিয়ে যাই নির্মিত হয়েছে। সেটি যখন মনোনয়ন পর্যন্ত গিয়েছে, আমি তাতেই আনন্দে আত্মহারা। তারপর আমার অনলাইন বন্ধুরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার আনন্দ স্মৃতি হয়ে থাকবে আজীবন। এই সমর্থন ও সঙ্গে থাকা আমি কখনও ভুলতে পারবো না। ব্লগে সময় দিয়ে এরচেয়ে বেশি আনন্দ ক’জনে পেয়েছে আমি জানি না। কিন্তু আমার জন্য এটি যথেষ্ট থেকেও বেশি। আমি কৃতজ্ঞ!
বিশেষত জানা আপাকে ধন্যবাদ দেই অসুস্থতা সত্ত্বেও বারবার পোস্টে এসে খবর নেবার জন্য এবং এসএমএসযোগে অভিনন্দন জানাবার জন্য। সামুকে একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ করতে/রাখতে একজন মানুষ সবকিছু কোঅর্ডিনেট করেন, তিনি হলেন ব্লগার জানা। ধন্যবাদ দেই প্রিয় ছোটভাই কাল্পনিক ভালোবাসাকে লেখাটিকে একাধিকবার দৃষ্টি আকর্ষণে এনে আমাকে আরও বিখ্যাত বানিয়ে দেবার জন্য। মন্তব্যের ঘরে তার প্রেরণাদায়ক কথা আমাকে বিশেষভাবে সম্মানীত করেছে। সামু’র আন্তরিকতায় আমি সবসময় প্রীত হয়েছি।
খবর পাবার পরই তাৎক্ষণিকভাবে প্রচার শুরু করেছেন প্রিয় সহব্লগার জনদরদি আমিনুর রহমান। ব্লগে নিয়মিত না এসেও তিনি আলাদা একটি ‘টেকি পোস্ট’ দিয়ে নিজেরে অলসতা ভাঙার খসরত নিয়েছেন। আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আরেকজন ব্লগার ইমতিয়াজ১৩কে ধন্যবাদ জানাই। তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটি এসএমএস ক্যাম্পেইনের আয়োজন করেছেন। তাছাড়া প্রচারে পেয়েছি কুনোব্যাঙ ও স্নিগ্ধ শোভনসহ আরও ক’জন সহব্লগারকে। সকলের কাছে আমি কৃতজ্ঞ।
ডয়েচে ভেলের দি ববসের মনোনয়ন পাবার পর যাদেরকে সঙ্গে পেয়ে আমি ধন্য হয়েছি, তারা হলেন....
জানা, আমিনুর রহমান, কাল্পনিক ভালোবাসা, ইমতিয়াজ ১৩, মামুন রশিদ, নীলকণ্ঠ জয়, স্নিগ্ধ শোভন, মৃদুল শ্রাবণ, কুনোব্যাঙ (স্কাই ওয়াকার), ডি মুন, মাহমুদ০০৭, সোনাবীজ অথবা ধুলোবালি ছাই, প্রবাসী পাঠক, কাবিল, বিদ্রোহী ভৃগু, সোহেল আহমেদ পরান, বঙ্গভূমির রঙ্গমেলায়, এসএমফারুক৮৮, শায়মা, তপ্ত সীসা, প্রামানিক, আরজুপনি, প্লাবন২০০৩, ইমরান বেলাল, অন্ধবিন্দু, হাসান মাহবুব, আরণ্যক রাখাল, সুমন কর, ঘূণে পোকা, কলমের কালি শেষ, সেলিম আনোয়ার, খেয়া ঘাট, দিশেহারা রাজপুত্র, মিন্টুর নগর সংবাদ, হামিদ আহসান, কামরুন নাহার বীথি, মনিরা সুলতানা, চাঁদগাজী, জিনান শুভ, রিকি, লীন প্রহেলিকা, বৃতি, মাসুদ রানা, বোকা মানুষ বলতে চায়, বাড্ডা ঢাকা, ঢাকাবাসী, সুফিয়া, তোমাদাচি, মুহাম্মদ জহিরুল ইসলাম, ইছামতির তীরে, দৃষ্টিসীমানা, রোদেলা, পার্থ তালুকদার, মায়াবী রূপকথা, তাহসিনুল ইসলাম, সচেতনহ্যাপী, শামছুল ইসলাম, তাপস কুমার দে, জুন, নূর মোহাম্মদ নূরু, এফ.কে আশিক, মোদদাকির, আহমেদ জী এস, পরিবেশ বন্ধু, রেজওয়ানা আলী তনিমা, ফেরদৌসা রুহী, জুপিটার মুহাইমিন, কালের সময়, ইখতামিন, অলওয়েজ ড্রিম, তুষার কাব্য, জনাব মাহাবুব, আবু শাকিল, ভোরের সূর্য, মুদ্রা সংগ্রাহক, নাসরিন চৌধুরী এবং লাইলী আনজুমান খানম লায়লা।
ঘুড়ি ব্লগ থেকে নীলসাধু, রব্বানী চৌধুরী, এম এ কাশেম, আয়শা আহমদ, কামাল উদ্দিন, আলভী, শহিদুল ইসলাম প্রামানিক (সামুর প্রামানিক), পুলক বিশ্বাস, হামিদ (সামুর হামিদ আহসান), শিল্পী ফেরদৌসী, সাঈদ চৌধুরী, তৌফিক মাসুদ, রুকসানা হক, মোঃ মালেক জোমাদ্দার, একজন, শওকত আলী বেনু, মেজদা (কোহিনূর) এবং মোহাম্মদ জমির হায়দার বাবলা।
শব্দনীড় ব্লগ থেকে মুরুব্বী, সৌমিত্র চক্রবর্তী, আনু আনোয়ার, নীল সঞ্চিতা, মোঃ আমিনুল ইসলাম, নাজমুন নাহার, দীপঙ্কর বেরা, আহমেদ রব্বানী, কবীর হুমায়ূন, মামুনুর রশিদ এবং নারী।
আওয়াজ দিয়ে যাই নামে একটি ফ্যান পেইজ আছে যার উদ্দেশ্য হলো ব্লগের গুরুত্বপূর্ণ লেখাগুলোকে প্রমোট করা। সামু’র জনস্বার্থ সংশ্লিষ্ট লেখাগুলোকে শেয়ার করা হয়েছে অনেকবার। সেখানে সামু, ঘুড়ি এবং আওয়াজ দিয়ে যাই সাইট থেকে পোস্টগুলোকে প্রমোট করা হয়। সহব্লগাররা লাইক দিয়ে যুক্ত হতে পারেন। কিছু লেখা আছে যা ব্যক্তিগতভাবে শেয়ার করা যায় না, একটি পাবলিক মাধ্যম থাকতে হয়। এজন্যই এই উদ্যোগ
--------------------------
তালিকাটি অসম্পূর্ণ, কারণ ব্লগে মন্তব্য দেন নি এরকম অনেকে (ফেইসবুকার) সহযোগিতা দিয়েছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


